কেপিতে ‘ভারতীয় প্রক্সি বাহিনীর’ সঙ্গে তীব্র গোলাগুলিতে নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার (কেপি) খাইবার জেলায় ‘ভারতীয় প্রক্সি বাহিনীর’ অবস্থান লক্ষ্য করে গোয়েন্দাভিত্তিক যৌথ অভিযান চালিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। এ

2026-04-24T20:31:54+00:00
2026-04-24T20:31:54+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
কেপিতে ‘ভারতীয় প্রক্সি বাহিনীর’ সঙ্গে তীব্র গোলাগুলিতে নিহত ২২
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৮:৩১ পিএম 
এ অভিযানে অন্তত ২২ জন নিহত হয়েছে। ছবি : সংগৃহীত
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার (কেপি) খাইবার জেলায় ‘ভারতীয় প্রক্সি বাহিনীর’ অবস্থান লক্ষ্য করে গোয়েন্দাভিত্তিক যৌথ অভিযান চালিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। এ অভিযানে অন্তত ২২ জন ‘ভারত-সমর্থিত সশস্ত্র সদস্য’ নিহত হয়েছে।  

শুক্রবার (২৪ এপ্রিল) সংবাদমাধ্যম জিও নিউজ এর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

প্রতিবেদনে দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এর বরাত দিয়ে জানানো হয়েছে, গত মঙ্গলবার নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো এই যৌথ অভিযান পরিচালনা করে। তথাকথিত ‘ফিতনা আল-খাওয়ারিজ’ নামে পরিচিত ভারত-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীদের উপস্থিতির তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।


আইএসপিআর এর বিবৃতিতে জানানো হয়েছে, অভিযানের সময় ‘সন্ত্রাসীরা’ আতঙ্কে নির্বিচারে গুলি চালায় এবং গ্রেফতার এড়ানোর চেষ্টা করে। এতে এক নিরীহ ১০ বছর বয়সী শিশু নিহত হয়। 

আইএসপিআর আরও জানায়, নিহতদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করেছে তারা। পাক সামরিক বাহিনীর দাবি, সশস্ত্র সদস্যরা ওই এলাকায় একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিল।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   ভারত  গোলাগুলি  নিহত 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: