টানা দাবদাহে পুড়ছে দেশ, ঘরে-বাইরে কোথাও নেই স্বস্তি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

গত কয়েক দিন ধরে টানা দাবদাহে পুড়ছে দেশ, বিপর্যস্ত হয়ে পড়ছে নগরজীবন। রাজধানীজুড়ে প্রখর রোদ আর ভ্যাপসা গরমে দম বন্ধ

2026-04-24T20:58:48+00:00
2026-04-24T20:58:48+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
জাতীয়
টানা দাবদাহে পুড়ছে দেশ, ঘরে-বাইরে কোথাও নেই স্বস্তি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৮:৫৮ পিএম 
টানা দাবদাহে পুড়ছে দেশ, ঘরে-বাইরে কোথাও নেই স্বস্তি। ছবি : সংগৃহীত
গত কয়েক দিন ধরে টানা দাবদাহে পুড়ছে দেশ, বিপর্যস্ত হয়ে পড়ছে নগরজীবন। রাজধানীজুড়ে প্রখর রোদ আর ভ্যাপসা গরমে দম বন্ধ হওয়া পরিস্থিতি তৈরি হয়েছে। ঘরে-বাইরে কোথাও নেই স্বস্তি। বাসের ভেতরে হাঁসফাঁস যাত্রীরা, রাস্তায় কাহিল পথচারী আর খোলা আকাশের নিচে কাজ করা শ্রমজীবী মানুষ-সবাই ক্লান্ত। গত কিছুদিন ধরে দ রাজধানীতে বৃষ্টির দেখা মেলেনি। এমন অবস্থায় সবার একটাই অপেক্ষা, কবে নামবে স্বস্তির বৃষ্টি।

শুক্রবার দেশের ১৭ জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর আগের দিন বৃহস্পতিবার তাপপ্রবাহ বয়ে যাওয়া জেলার সংখ্যা ছিল ২১। সেই হিসাবে তাপপ্রবাহের এলাকা কমেছে। এমনকি সর্বোচ্চ তাপমাত্রাও সামান্য কমেছে। তবে গরমের অনুভূতি কিন্তু আগের মতোই।

আবহাওয়া অধিদফতর সূত্র জানিয়েছে, শনিবারও তাপপ্রবাহ থাকতে পারে বিভিন্ন জেলায়।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে, ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল যশোরে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা আগের দিন এ নগরে তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস।

খুলনা বিভাগের সর্বত্র ও আরও সাত জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। রাজশাহী ছাড়া বাকি ছয় জেলা হলো পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, বান্দরবান, রাঙামাটি ও পটুয়াখালী। খুলনা বিভাগে জেলার সংখ্যা ১০। সে অনুযায়ী আজ তাপপ্রবাহ বয়ে যাওয়া জেলার সংখ্যা ১৭টি।

চলতি মাসের শুরুতেই দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ বয়ে যায়। পরে অবশ্য ঝড়বৃষ্টির কারণে তা কমে আসে। তবে গত এক সপ্তাহের বেশি সময় ধরে আবার তাপপ্রবাহ শুরু হয়েছে। এর মধ্যে গত বুধবার চলতি বছরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে, ৪০ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদেরা জানিয়েছেন, আগামী রোববার থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। তাতে তাপমাত্রা সামান্য কমতে পারে। কোনো এলাকায় তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস হয়ে গেলে সেখানে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে ধরা হয়। সে অনুযায়ী আজ রাজশাহী ছাড়া আরও ৯ জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। জেলাগুলো হলো যশোর ও সিরাজগঞ্জে ৩৭ ডিগ্রি সেলসিয়াস, ফরিদপুরে ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও পাবনায় ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, রাঙামাটিতে ৩৬ দশমিক ৩, ঢাকায় ৩৬ দশমিক ২ এবং খুলনায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস।


শুক্রবার আবহাওয়া অফিস জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ফলে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ফেনী, লক্ষ্মীপুর, রাঙ্গামাটি, বান্দরবান ও পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   আবহাওয়া  দাবদাহ  তাপপ্রবাহ  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: