‘নির্বাচিত সরকারের আমলে মব সন্ত্রাস ও দখলদারিত্ব দেখতে চাই না’

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, নির্বাচিত সরকারের আমলে কোনো ধরনের মব সন্ত্রাস বা দখলদারিত্ব দেখতে চান না।শুক্রবার

2026-04-24T18:29:42+00:00
2026-04-24T18:29:42+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
‘নির্বাচিত সরকারের আমলে মব সন্ত্রাস ও দখলদারিত্ব দেখতে চাই না’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৬:২৯ পিএম 
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ছবি : সংগৃহীত
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, নির্বাচিত সরকারের আমলে কোনো ধরনের মব সন্ত্রাস বা দখলদারিত্ব দেখতে চান না।

শুক্রবার (২৪ এপ্রিল) সেগুনবাগিচায় বাংলাদেশ বিপ্লবী যুব সংহতির এক সভায় তিনি এ কথা বলেন।

সাইফুল হক বলেন, শিক্ষাঙ্গণে কোনো ধরনের মস্তানি ও দখলদারিত্ব কাম্য নয়।


তিনি বলেন, অপরাধীদের কোনো সুনির্দিষ্ট রাজনৈতিক পরিচয় নেই। অতীতে সহিংসতাকারীদের দলীয় পরিচয় দিয়ে রক্ষা করার চেষ্টা শুভ ফল বয়ে আনেনি।

এসময় তিনি গণভোটের মাধ্যমে প্রাপ্ত জনরায়কে সম্মান জানিয়ে সরকারকে সংস্কারের কাজ এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   নির্বাচিত সরকার  মব সন্ত্রাস  দখলদারিত্ব  সাইফুল হক 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: