সরকার ক্রমশ ব্যর্থতার দিকে যাচ্ছে : নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকার ক্রমশ ব্যর্থতার দিকে যাচ্ছে।শুক্রবার (২৪ এপ্রিল) বিকালে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা

2026-04-24T18:20:48+00:00
2026-04-24T18:20:48+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
সরকার ক্রমশ ব্যর্থতার দিকে যাচ্ছে : নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৬:২০ পিএম 
বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত
বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকার ক্রমশ ব্যর্থতার দিকে যাচ্ছে। শুক্রবার (২৪ এপ্রিল) বিকালে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক প্রোগ্রামে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আমাদের আকাঙ্ক্ষা ছিল এবং জনগণকে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম এই নির্বাচনটি একটি পরিবর্তনের নির্বাচন হবে। তবে দুঃখজনক ব্যাপার হচ্ছে, বর্তমান সরকার গেল নির্বাচনটিকে স্রেফ একটি ক্ষমতার পালাবদলের হিসেবে প্রতিষ্ঠিত করেছে।


তিনি বলেন, আমরা স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়েছি। স্থানীয় সরকার নির্বাচন এবার তারুণ্যের জয়জয়কার হবে এবং সেটা এনসিপির নেতৃত্বে হবে।

তিনি আরও বলেন, এনসিপির ছায়াতলে জনগণ ঐক্যবদ্ধ হচ্ছে। প্রতি সপ্তাহে নতুন যোগদানকারীদের পরিচয় করিয়ে দেওয়া হবে। এরই মধ্যে দলে যুক্ত হয়েছেন শেরে বাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সহযোদ্ধা মহিউদ্দিন রনি, নুরুজ্জামান কাফি ও ইসহাক সরকার।

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   সরকার  ব্যর্থতা  নাহিদ ইসলাম 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: