মানুষ যেন ২৪ ঘণ্টাই সেবা পায় এমন পরিকল্পনা রয়েছে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মানুষ যেন ২৪ ঘণ্টাই সেবা পায় এমন চিকিৎসাসেবার পরিকল্পনা করার কথা জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।শুক্রবার

2026-04-24T21:37:21+00:00
2026-04-24T21:37:21+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
জাতীয়
ডা. জাহিদ
মানুষ যেন ২৪ ঘণ্টাই সেবা পায় এমন পরিকল্পনা রয়েছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৯:৩৭ পিএম 
ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি : সংগৃহীত
মানুষ যেন ২৪ ঘণ্টাই সেবা পায় এমন চিকিৎসাসেবার পরিকল্পনা করার কথা জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে সোসাইটি অব নিউক্লিয়ার মেডিসিন বাংলাদেশের ২৯তম জাতীয় কনফারেন্সে এ কথা জানান তিনি।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘ঢাকায় রাত ১০টায় একটি আলট্রাসনোগ্রাম করতেও অনেক সময় কষ্ট পেতে হয় মানুষের। সরকারি কোনো হাসপাতালেই বিকেল ৩টার পর এ সেবা পাওয়া যায় না। তাই চিকিৎসাসেবার ক্ষেত্রে পরিকল্পনা এমন হতে হবে যেন মানুষ ২৪ ঘণ্টাই সেবা পায়।’

তিনি আরও বলেন, চিকিৎসকদের এবং চিকিৎসা সেবার সঙ্গে যুক্ত সবারই আচরণ এবং নীতি পরিবর্তন করতে হবে। কারণ রোগবালাই সময় দেখে আসে না। যেকোনো সময় একজন মানুষের চিকিৎসার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। তাই সময় বিবেচনা না করে সব পুরুষ বা নারী বিচার না করে চিকিৎসাসেবা দিয়ে যেতে হবে সব মুহূর্তেই।


দিনব্যাপী এই সম্মেলনে পরমাণু চিকিৎসার সমসাময়িক বিভিন্ন বিষয়ের ওপর প্রায় অর্ধশত বৈজ্ঞানিক নিবন্ধ উপস্থাপনের জন্য তালিকাভুক্ত হয়। অনুষ্ঠানে নবীন বিজ্ঞানীদের একাডেমিক অর্জনের স্বীকৃতিস্বরূপ ইয়ং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড প্রদান করেন সোসাইটি অব নিউক্লিয়ার মেডিসিন বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. ফারিয়া নাসরিন।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   সমাজকল্যাণমন্ত্রী  এ জেড এম জাহিদ হোসেন  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: