নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড। প্রতিষ্ঠানটির অপারেশন (কিচেন হুড অ্যান্ড গিজার) বিভাগ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন নেওয়া শুরু হয়েছে ২৩ এপ্রিল থেকেই। আবেদন করা যাবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম : আকিজ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড
পদের নাম : অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ ডেপুটি ম্যানেজার
বিভাগ : অপারেশন (কিচেন হুড অ্যান্ড গিজার)
পদসংখ্যা : নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা : বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন/ইঞ্জিনিয়ারিং বা প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা : কিচেন হুড এবং গিজার পণ্য সম্পর্কে ভালোু জ্ঞান
অভিজ্ঞতা : কমপক্ষে ৬ বছর
চাকরির ধরন : ফুলটাইম
কর্মক্ষেত্র : অফিসে
প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা : কমপক্ষে ২৮ বছর
কর্মস্থল : ঢাকা
বেতন : আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা : মোবাইল বিল, গ্র্যাচুইটি, বিমা, সাপ্তাহিক দুই দিন ছুটি, প্রভিডেন্ট ফান্ড, প্রতি বছর ইনক্রিমেন্ট, দুপুরের খাবার সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস কোম্পানির নীতিমালা অনুযায়ী।
আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময় : ৩০ এপ্রিল ২০২৬
/কেএইচও