‘চুক্তি হলে ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিল করতে প্রস্তুত ইউরোপীয় ইউনিয়ন’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস বলেছেন, একটি সমন্বিত বা পূর্ণাঙ্গ চুক্তি হলে ইরানের ওপর থেকে ধাপে ধাপে নিষেধাজ্ঞা শিথিল করে নিতে

2026-04-25T10:01:32+00:00
2026-04-25T16:36:39+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
‘চুক্তি হলে ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিল করতে প্রস্তুত ইউরোপীয় ইউনিয়ন’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১০:০১ এএম  আপডেট: ২৫.০৪.২০২৬ ৪:৩৬ পিএম
বৈঠকে বসেছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। ছবি : সংগৃহীত
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস বলেছেন, একটি সমন্বিত বা পূর্ণাঙ্গ চুক্তি হলে ইরানের ওপর থেকে ধাপে ধাপে নিষেধাজ্ঞা শিথিল করে নিতে প্রস্তুত ইউরোপীয় ইউনিয়ন।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

মের্ৎস বলেন, এটি এমন একটি পদক্ষেপ, যার মাধ্যমে একটি স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছানো সম্ভব।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা বলেছেন, কোনো বিধিনিষেধ বা শুল্ক ছাড়াই সারা বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দ্রুত খুলে দিতে হবে।


বৈঠকের আগে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কায়া কাল্লাস সতর্ক করে বলেন, এবারের আলোচনা থেকে যদি ২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তির মতো শক্তিশালী কোনো সমঝোতায় না পৌঁছানো যায়, তাহলে বিশ্ব আরও বিপজ্জনক এক ইরানের মুখোমুখি হতে পারে।

/কেএইচও


  বিষয়:   চুক্তি  ইরান  নিষেধাজ্ঞা  ইউরোপীয় ইউনিয়ন  ইরান যুদ্ধ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: