রাজধানীতে বিয়াম ফাউন্ডেশনের তৃতীয় ভবন প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় রাজধানীর নিউ ইস্কাটনে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
এসময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক, দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার কোনো বিকল্প নেই।
তিনি বলেন, বিয়াম ফাউন্ডেশনের প্রতিষ্ঠা থেকে শুরু করে আজ পর্যন্ত এর অগ্রযাত্রা প্রমাণ করে যে বিএনপি সরকার বরাবরই দেশ ও জনগণের স্বার্থে একটি সুদক্ষ ও প্রশিক্ষিত জনপ্রশাসন দেখতে চেয়েছে।
তিনি আরও বলেন, ভবিষ্যতেও সরকার এই ধারা অব্যাহত রাখতে চায়।
জেডআই/কেএইচও