২০২৭ সালের এসএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন বলেন, দেশের শিক্ষা ব্যবস্থায় সেশনজট নিরসনে ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা নির্ধারিত সময়ের আগেই

2026-04-25T16:06:07+00:00
2026-04-25T16:06:07+00:00
 
  শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
২০২৭ সালের এসএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৪:০৬ পিএম 
শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন। ছবি : সংগৃহীত
শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন বলেন, দেশের শিক্ষা ব্যবস্থায় সেশনজট নিরসনে ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা নির্ধারিত সময়ের আগেই অর্থাৎ চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হবে। একই লক্ষ্যে ২০২৭ সালের এইচএসসি পরীক্ষাও এগিয়ে আনা হবে।

শনিবার (২৫ এপ্রিল) সচিবালয়ে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বদলি সংক্রান্ত নীতিমালা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এহছানুল হক মিলন বলেন, ‘অক্টোবরের মাঝামাঝি এসএসসি রেজাল্ট হওয়ার পর জানুয়ারিতে ভর্তি পরীক্ষা হচ্ছে। আজ যেমন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন স্নাতক ভর্তি পরীক্ষা চলছে। এভাবে শুধু অ্যাডমিশন টেস্টের জন্যই শিক্ষার্থীদের এক বছরের মতো সময় নষ্ট হয়ে যাচ্ছে। এই দীর্ঘ গ্যাপের কারণে পড়াশোনার ব্যাঘাত ঘটছে, যা আমরা আর হতে দিতে চাই না।’


তিনি বলেন, সরকার এখন থেকে ‘ডিসেম্বর’ মাসকে পরীক্ষার মাস হিসেবে গণ্য করবে। শিক্ষামন্ত্রীর ভাষ্যমতে, ‘আমরা টার্গেট করছি দুই বছরের পড়াশোনা যেন দুই বছরেই শেষ হয়। সিলেবাস শেষ হওয়ার পরপরই পরীক্ষা হবে এবং তার পরমুহূর্তেই যেন ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়–আমরা সেই লক্ষ্যে কাজ করছি।

তিনি আরও বলেন, আমরা চাই রেজাল্ট শেষ হওয়ার পরপরই নেক্সট অ্যাডমিশন শুরু হবে। মাঝে কোনো গ্যাপ থাকবে না। এতে সেশনজট যেমন কমবে, তেমনি শিক্ষার্থীদের বিনা প্রয়োজনে কোচিং সেন্টারে দৌড়াতে হবে না। এই সমন্বয়ের জন্য আমরা বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে আলোচনা শুরু করেছি।

/কেএইচও
  বিষয়:   এসএসসি পরীক্ষা  শিক্ষামন্ত্রী 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: