যুবশক্তির নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে তারিকুল-ফরহাদ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সুপ্রিম কোর্টের আইনজীবী তারিকুল ইসলামকে

2026-04-25T19:00:40+00:00
2026-04-25T19:00:40+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
যুবশক্তির নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে তারিকুল-ফরহাদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৭:০০ পিএম 
তারিকুল ইসলাম ও রহাদ সোহেল। ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সুপ্রিম কোর্টের আইনজীবী তারিকুল ইসলামকে সভাপতি এবং প্রকৌশলী ফরহাদ সোহেলকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে রাজধানীর বাংলামোটরের একটি রেস্তোরাঁয় জাতীয় যুবশক্তির জাতীয় সমন্বয় সভায় সাত সদস্যের আংশিক এ কমিটি ঘোষণা করা হয়। 

নতুন কমিটি ঘোষণা উপলক্ষে আয়োজিত সমন্বয় সভায় শুভেচ্ছা বক্তব্য দেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, নতুন কমিটির সভাপতি তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল ও সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ। সভায় যুবশক্তির বিভিন্ন জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন।

ঘোষিত কমিটিতে জ্যেষ্ঠ সহসভাপতি পদে মো. তুহিন মাহমুদ ও খালেদ মাহমুদ মোস্তফা, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক পদে কাজী আয়েশা আহমেদ, সাংগঠনিক সম্পাদক পদে রিফাত রশিদ এবং জ্যেষ্ঠ সহ-সাংগঠনিক সম্পাদক পদে ইয়াসিন আরাফাত আছেন।

যুবশক্তির নতুন সভাপতি তারিকুল ইসলাম জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির সমন্বয়ক হিসেবে পরিচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক এই শিক্ষার্থী বর্তমানে সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে কর্মরত। আর সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল প্রকৌশলী এবং আগের কমিটিতে মুখ্য সংগঠকের দায়িত্বে ছিলেন।

যুবশক্তির নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পাওয়া রিফাত রশিদও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক। ১৯ এপ্রিল আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেওয়ার আগে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি ছিলেন।


এনসিপির সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন এই কমিটি ঘোষণার পর বলেন, শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

তিনি জানান, সম্প্রতি যুবশক্তির কেন্দ্রীয় কমিটির দশম সাধারণ সভায় কাউন্সিলের মাধ্যমে এ কমিটি অনুমোদিত হয় এবং এনসিপিও তা অনুমোদন দিয়েছে। পরে তিনি নতুন নেতাদের পরিচয় করিয়ে দেন।

গত বছরের ১৬ মে আত্মপ্রকাশ করা জাতীয় যুবশক্তির প্রথম কমিটিতে তারিকুল ইসলাম আহ্বায়ক এবং জাহেদুল ইসলাম সদস্যসচিব ছিলেন। ১৯ এপ্রিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ তিনটি দল-সংগঠনের ৪৪ নেতা-কর্মী এনসিপিতে যোগ দেওয়ার পরদিন রাতে যুবশক্তির সদস্যসচিব পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দেন জাহেদুল। মূলত নতুন করে এনসিপিতে যোগ দেওয়া নেতাদের ‘স্থান করে দিতে’ দলে যে প্রক্রিয়া চলছে, তারই অংশ হিসেবে জাহেদুল সরে যাওয়ার ঘোষণা দেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

অনুষ্ঠানে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় ও সারাদেশ থেকে আসা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এফআর


  বিষয়:   যুবশক্তি  নতুন  কমিটি  ঘোষণা  এনসিপি 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: