৪ বছরের শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ মুয়াজ্জিন আটক

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

সারাদেশ

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. দেলোয়ার হোসেন (৭২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

2026-04-26T21:22:54+00:00
2026-04-26T21:22:54+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
৪ বছরের শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ মুয়াজ্জিন আটক
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ৯:২২ পিএম 
মো. দেলোয়ার হোসেন। ছবি : সময়ের আলো
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. দেলোয়ার হোসেন (৭২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার ভোটাল মুন্সী বাড়ির বাসিন্দা ও স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিন এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী।

রোববার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের ভোটাল এলাকায় এ ঘটনা ঘটে।

শিশুর পরিবার সূত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে ১১টার দিকে অভিযুক্ত দেলোয়ার হোসেন প্রতিবেশী শিশুটিকে বিস্কুটের প্রলোভন দেখিয়ে নিজের ঘরে ডেকে নিয়ে যায়। পরে সেখানে শিশুটির ওপর নির্যাতন চালানো হয় বলে পরিবারের অভিযোগ।

এদিকে দেলোয়ার হোসেন ধর্ষণের সত্যতা স্বীকার করে বলেন, আমি ভুল করেছি।


এ বিষয়ে দপ্রতিবেশী খোরশেদ আলমসহ একাধিক ব্যক্তি জানান, দেলোয়ার আগেও কয়েকটি ধর্ষণের ঘটনা ঘটিয়েছে। তার হাত থেকে শুধু শিশু নয়, গরু-ছাগল, এমনকি কুকুরও রক্ষা পায়নি।

শিশুর মা জানান, দেলোয়ার মসজিদের বেতনের টাকা নিতে আমাদের ঘরে আসে, আমি রান্নাঘরে ছিলাম। আমি বলেছি আমার কাছে টাকা নেই, আপনি চলে যান, টাকা আসলে পাঠিয়ে দেব। উনি যাওয়ার সময় পাশের ঘরে আমার মেয়ে ছিল, সেখান থেকে মেয়েকে নিয়ে গেছে। যখন দেখলাম আমার মেয়ে নাই তখন আমি মেয়েকে খুঁজতে বের হই, গিয়ে দেখি তার ঘর থেকে আমার মেয়ে বের হয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে আসছে। আমি মেয়েকে জিজ্ঞেস করলাম কী হয়েছে, মেয়ে বলে দুদু (দেলোয়ার) আমাকে বিস্কুট দেবে বলে ঘরে নিয়ে গেছে, সেখানে আমাকে ব্যথা দিয়েছে।

এ বিষয়ে ইউপি সদস্য সাইফুল ইসলাম জানান, আমি সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে সত্যতা পেয়েছি এবং তাৎক্ষণিক পুলিশকে অবহিত করছি। পুলিশ তাকে আটক করেছে। তার বিরুদ্ধে এই ধরনের একাধিক অভিযোগ রয়েছে।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, ধর্ষণের সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং অভিযুক্তকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

সময়ের আলো/জোই



  বিষয়:   শিশু ধর্ষণ  বৃদ্ধ মুয়াজ্জিন  ফরিদগঞ্জ  চাঁদপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: