এনসিপি নেত্রী ডা. মিতুর মাসে আয় ২৫ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ডা. মাহমুদা আলম মিতুর কোনো জমি, বাড়ি ও গাড়ি নেই।

2026-04-26T21:28:14+00:00
2026-04-26T21:28:14+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
সংরক্ষিত নারী আসন
এনসিপি নেত্রী ডা. মিতুর মাসে আয় ২৫ হাজার টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ৯:২৮ পিএম 
ডা. মাহমুদা আলম মিতু। সংগৃহীত ছবি
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ডা. মাহমুদা আলম মিতুর কোনো জমি, বাড়ি ও গাড়ি নেই। চিকিৎসা পেশা থেকে তার বার্ষিক আয় ৩ লাখ টাকা, যা মাসিক হিসেবে দাঁড়ায় ২৫ হাজার টাকা।

নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া তার হলফনামা থেকে এই তথ্য জানা গেছে।

Advertisement
হলফনামায় তিনি উল্লেখ করেছেন, মিতুর নামে কোনো জমি, বাড়ি ও গাড়ি নেই। তার প্রধান সম্পদ হিসেবে রয়েছে নগদ ২৮ লাখ ৪০ হাজার টাকা এবং ৩০ ভরি স্বর্ণ। পেশাগত আয়ের তথ্য অনুযায়ী, তিনি চিকিৎসা পেশা থেকে বছরে ৩ লাখ টাকা আয় করেন।


হলফনামায় আরও উল্লেখ করা হয়, তার স্বামীও একজন চিকিৎসক। তাদের দুজনের কারোরই কোনো স্থাবর সম্পদ নেই। অর্থাৎ তারা মূলত পেশাগত আয় ও নগদ অর্থের ওপর নির্ভরশীল।

উল্লেখ্য, ঝালকাঠি-১ আসন থেকে সরাসরি নির্বাচনে অংশ নেওয়ার কথা থাকলেও রাজনৈতিক সমঝোতার কারণে আসনটি ছাড় দিয়েছিলেন তিনি।

সময়ের আলো/আআ
  বিষয়:   এনসিপি  নেত্রী  ডা. মাহমুদা মিতু  আয় 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: