ব্যবসায়ীর পকেট থেকে টাকা চুরি করতে গিয়ে যুবদল নেতা আটক

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

বরিশালের বানারীপাড়ায় উপজেলার বিশারকান্দি ইউনিয়নের চৌমোহনা বাজারে ব্যবসায়ীর পকেট থেকে টাকা চুরি করতে গিয়ে খোকন হাওলাদার নামের এক যুবদল নেতা

2026-04-26T21:52:09+00:00
2026-04-26T21:52:09+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
ব্যবসায়ীর পকেট থেকে টাকা চুরি করতে গিয়ে যুবদল নেতা আটক
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ৯:৫২ পিএম 
খোকন হাওলাদার। ছবি : সময়ের আলো
বরিশালের বানারীপাড়ায় উপজেলার বিশারকান্দি ইউনিয়নের চৌমোহনা বাজারে ব্যবসায়ীর পকেট থেকে টাকা চুরি করতে গিয়ে খোকন হাওলাদার নামের এক যুবদল নেতা আটক হয়েছেন। এ সময় তাকে বেঁধে রেখে গণপিটুনি দেন স্থানীয়রা। 

রোববার (২৬ এপ্রিল) সকালে জনাকীর্ণ চৌমোহনা বাজারে এ ঘটনা ঘটে। খোকন উপজেলার উদয়কাঠী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি। 

বিশারকান্দি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নান্না মিয়া তালুকদার জানান, সকাল ৯টার দিকে চৌমোহনা বাজারের মাছ বিক্রেতা কলাভিটা গ্রামের অনিল মণ্ডলের পকেটে হাত দিয়ে টাকা নেওয়ার চেষ্টা করে খোকন। তখন অনিল টের পেয়ে নিজের পকেটের মধ্যে খোকনের হাত চেপে ধরে ডাক চিৎকার দিলে বাজারের ব্যবসায়ী ও ক্রেতাসহ লোকজন ছুটে এসে হাতেনাতে তাকে ধরে ফেলে। 


তখন খোকনকে রশি দিয়ে পিছমোড়া দিয়ে বেঁধে উত্তম-মধ্যম দিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। খোকন তার নাম পরিচয় জানায়। এ সংক্রান্ত একটি ভিডিও ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তে ছড়িয়ে পড়লে তার রাজনৈতিক পরিচয় প্রকাশ পায়। একজন যুবদল নেতার পকেটমারের খবরে এলাকাজুড়ে তোলপাড় শুরু হয়। 

ঘণ্টাখানেক আটকের পরে স্থানীয় গ্রামপুলিশের হাতে তাকে তুলে দেওয়ার পরে কিছুদূর নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

গ্রামপুলিশ সিদ্দিকুর রহমান জানান, ওই পকেটমারের বিরুদ্ধে কেউ বাদী হয়ে থানায় অভিযোগ করতে রাজি না হওয়ায় সাবেক ইউপি সদস্য ও দলীয় নেতৃবৃন্দসহ উপস্থিত সবার সম্মতিতে ছেড়ে দেওয়া হয়েছে। 

ইউপি সদস্য নান্না মিয়া তালুকদার আরও জানান, ওই মাছ বিক্রেতার পকেটে ৫-৬ হাজার টাকা ছিল। এ বিষয়ে অনিল থানায় অভিযোগ করতে রাজি না হওয়ায় খোকনকে ঘণ্টাখানেক বেধে রেখে চড়থাপ্পর দিয়ে স্থানীয় দলীয় নেতৃবৃন্দের উপস্থিতি ও পরামর্শে চৌকিদারের মাধ্যমে ছেড়ে দেওয়া হয়। 

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, বিষয়টি কেউ জানায়নি, আপনার মাধ্যমে জানলাম। 

সময়ের আলো/জোই



  বিষয়:   ব্যবসায়ী  টাকা চুরি  যুবদল নেতা  বরিশাল  বানারীপাড়ায় উপজেলা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: