গাজীপুরের কালিয়াকৈরে জান্নাত (২২) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ওই গৃহবধূর মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় স্বামী রাজীব আহমেদকে আটক করে পুলিশ।র্
রোববার (২৬ এপ্রিল) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলা মধ্যপাড়া ইউনিয়নের বান্দাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। আটক রাজীব উপজেলা বান্দাবাড়ি এলাকার বাসিন্দা।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জান্নাত ও রাজীব দম্পতির মধ্যে বিয়ের পর থেকে ঝগড়া লেগেই থাকতো। সকাল সাড়ে ৭টার দিকে ফের ঝগড়া হয়। এক পযার্য় স্ত্রীকে মারধর করে স্বামী। কিছুক্ষণ পর স্বামীর ডাক-চিৎকার আশেপাশের লোকজন ছুটে আসলে দেখতে পায় গৃহবধূর মরদেহটি ঘরের বারান্দায় পড়ে আছে। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। সন্দেহ হলে স্বামীকে আটক করে। পরে দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাইজুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
কালিয়াকৈর থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মুক্তার হোসেন জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে হত্যা না আত্মহত্যা ময়না তদন্তের রিপোর্টে পর জানা যাবে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সময়ের আলো/জোই