খালেদা জিয়ার গাড়িবহরে হামলা : সাবেক ছাত্রলীগ নেতা লাভলুর জামিন

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলায় আসামি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা লাভলু মোল্লাহ শিশিরকে জামিন দিয়েছেন আদালত।রোববার

2026-04-26T22:45:27+00:00
2026-04-26T22:45:27+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
রাজনীতি
খালেদা জিয়ার গাড়িবহরে হামলা : সাবেক ছাত্রলীগ নেতা লাভলুর জামিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ১০:৪৫ পিএম 
(ইনসেটে) লাভলু মোল্লাহ শিশির। ছবি : সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলায় আসামি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা লাভলু মোল্লাহ শিশিরকে জামিন দিয়েছেন আদালত।

রোববার (২৬ এপ্রিল) ঢাকার একটি আদালত এ জামিন আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২২ এপ্রিল নির্বাচনী প্রচারণার সময় শাহবাগের বাংলামোটর সিগন্যালে তৎকালীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে আসামিরা অস্ত্রসহ তার গাড়িবহরে হামলা চালায়। এ সময় খালেদা জিয়ার গাড়িবহরের ১২ থেকে ১৪টি গাড়ি ভাঙচুর ও চারটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পাশাপাশি নেতাকর্মীদের মারধর করা হয়। এই হামলায় খালেদা জিয়ার নিরাপত্তারক্ষীরা আহত হন।


উল্লেখ্য, ২০২৫ সালের নভেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন থেকে ঢাবির ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লাহ শিশিরকে ধরে পুলিশে দেয়। পরে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় শিশিরকে গ্রেফতার দেখানো হয়। লাভলু ছাত্রজীবনে ঢাবির মাস্টারদা সূর্যসেন হল ছাত্রলীগের সভাপতি ছিলেন। 


এফআর
  বিষয়:   খালেদা জিয়া  গাড়িবহরে হামলা  সাবেক  ছাত্রলীগ  নেতা  জামিন 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: