আলিয়ঁস ফ্রঁসেজে রাজিব আহসেনের ‘এমব্রেস অব দ্য আর্থ’ চিত্রপ্রদর্শনী সমাপ্ত

বিবিধ

রাজধানীর ‘আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা’-এর ‘লা গ্যালারি’তে বাংলাদেশি শিল্পী রাজিব আহসেনের প্রথম একক চিত্রপ্রদর্শনী ‘এমব্রেস অব দ্য আর্থ’ আজ রোববার

2026-04-26T23:01:43+00:00
2026-04-26T23:01:43+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
বিবিধ
আলিয়ঁস ফ্রঁসেজে রাজিব আহসেনের ‘এমব্রেস অব দ্য আর্থ’ চিত্রপ্রদর্শনী সমাপ্ত
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ১১:০১ পিএম 
শিল্পী রাজিব আহসেনের প্রথম একক চিত্রপ্রদর্শনী ‘এমব্রেস অব দ্য আর্থ’। ছবি : সময়ের আলো
রাজধানীর ‘আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা’-এর ‘লা গ্যালারি’তে বাংলাদেশি শিল্পী রাজিব আহসেনের প্রথম একক চিত্রপ্রদর্শনী ‘এমব্রেস অব দ্য আর্থ’ আজ রোববার রাত ৮টায় শেষ হয়েছে। তিন দিনব্যাপী এই প্রদর্শনীতে দর্শনার্থীদের উপস্থিতি ছিলো ব্যাপক।

গত ২৪ এপ্রিল সন্ধ্যা ৬টায় প্রদর্শনীর উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও আলিয়ঁস ফ্রঁসেজের নির্বাহী সদস্য মফিদুল হক, শিল্পসমালোচক মইনুদ্দিন খালেদ, প্রখ্যাত শিল্পী জামাল আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক কামাল উদ্দিনসহ সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা।

‘এমব্রেস অব দ্য আর্থ’ শিরোনামের এই প্রদর্শনী শিল্পীর ব্যক্তিগত অভিজ্ঞতা, স্মৃতি ও স্থানগত রূপান্তরের অনুভব থেকে নির্মিত একটি আবেগঘন শৈল্পিক উপস্থাপনা। জলরং ও অ্যাক্রিলিকে আঁকা প্রায় ৩৬টি চিত্রকর্মের মাধ্যমে গ্রামীণ জীবনের অন্তরঙ্গতা ও নগর জীবনের পরিবর্তিত বাস্তবতার মধ্যে একটি দৃশ্যমান সেতুবন্ধন তুলে ধরা হয়েছে।

শিল্পী রাজিব আহসেনের শৈশব ও কৈশোর কেটেছে গ্রামের মাটির পথ, খাল-বিল, নদীর পাড় এবং কৃষিনির্ভর প্রাসঙ্গিকতায়। সেই অভিজ্ঞতাই তার শিল্পভাষার মূল ভিত্তি। কৃত্রিম বয়ানের পরিবর্তে তিনি বাস্তব জীবন থেকে সংগৃহীত অনুভূতি ও দৃশ্যকে প্রাধান্য দিয়েছেন। সাধারণ মানুষের জীবনযাপন, তাদের সরলতা এবং প্রাকৃতিক পরিবেশ তার চিত্রকর্মে স্বতঃস্ফূর্তভাবে উঠে এসেছে।

প্রদর্শনীর কাজগুলো যেন গ্রাম থেকে শহরে অভিযোজনের এক অন্তর্গত যাত্রা। নস্টালজিয়া, পরিচয়ের অনুসন্ধান এবং পরিবর্তনের অভিজ্ঞতা প্রতিটি ক্যানভাসে একে অপরের সঙ্গে মিশে গেছে। প্রাণবন্ত তুলির ব্যবহার, স্তরবিন্যাসপূর্ণ টেক্সচার এবং আলো-রঙের সূক্ষ্ম প্রয়োগে শিল্পী স্মৃতি ও বর্তমানের মধ্যে এক ধরনের সংলাপ তৈরি করেছেন।

এই প্রদর্শনী কেবল শৈশবের ভূদৃশ্যের প্রতি নস্টালজিক দৃষ্টিপাত নয়; বরং এটি আত্মপরিচয়, শেকড় এবং পরিবর্তনের বহুমাত্রিক অনুসন্ধান। দর্শকদের জন্য এটি ছিল থেমে ভাবার এবং নিজের ভেতরের স্মৃতিকে নতুনভাবে আবিষ্কারের একটি অসাধারণ সুযোগ।

রাজিব আহসেনের জন্ম ১৯৯২ সালে, নেত্রকোণায়। ২০১৪ সালে তিনি একটি কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদীস সম্পন্ন করেন। তারপর থেকে তিনি ফ্রিল্যান্স আর্টিস্ট হিসেবে জীবন যাপন করছেন। শিল্পে তার প্রথাগত শিক্ষা নেই । স্বশিক্ষিত শিল্পী হিসেবে তিনি দেশ-বিদেশের বিভিন্ন প্রদর্শনীতে অংশ নিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, ঢাকা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত ৬ষ্ঠ ফ্রেন্ডশিপ আর্ট এক্সিবিশন, ৭ম কাহাল ইন্টারন্যাশনাল আর্ট এক্সিবিশন এবং জাপানের টোকিওতে অনুষ্ঠিত ৮ম কাহাল ইন্টারন্যাশনাল আর্ট ফেয়ার।

২৪ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত প্রতিদিন বিকাল ২টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকা এই প্রদর্শনীতে শিল্পপ্রেমীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আয়োজকরা জানান, প্রথম একক প্রদর্শনী হিসেবে ‘এমব্রেস অব দ্য আর্থ’ শিল্পী রাজিব আহসেনের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।


  বিষয়:   শিল্পী  রাজিব  আহসেন  প্রথম  একক  চিত্রপ্রদর্শনী  এমব্রেস  অব  দ্য  আর্থ 


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: