৫০২ ভরি স্বর্ণ নিয়ে নিপুণ রায়ের ব্যাখ্যা

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পাওয়া নিপুণ রায় চৌধুরীর হলফনামায় ৫০২ ভরি স্বর্ণালংকারের তথ্য নিয়ে আলোচনা তৈরি হলে,

2026-04-26T23:06:06+00:00
2026-04-26T23:22:57+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
রাজনীতি
৫০২ ভরি স্বর্ণ নিয়ে নিপুণ রায়ের ব্যাখ্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ১১:০৬ পিএম  আপডেট: ২৬.০৪.২০২৬ ১১:২২ পিএম
নিপুন রায় চৌধুরী। সংগৃহীত ছবি
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পাওয়া নিপুণ রায় চৌধুরীর হলফনামায় ৫০২ ভরি স্বর্ণালংকারের তথ্য নিয়ে আলোচনা তৈরি হলে, এ বিষয়ে নিজের বক্তব্য দিয়েছেন তিনি।

রোববার (২৬ এপ্রিল) কেরানীগঞ্জের গোলাম বাজার এলাকায় একটি মসজিদের সংস্কার কাজে অনুদান দিতে গিয়ে নিপুণ রায় বলেন, ঘোষিত স্বর্ণালংকার নতুন কিছু নয়, বিয়ের আগে-পরে এবং পরবর্তী সময়ে পরিবার, শ্বশুরবাড়ির আত্মীয়-স্বজন ও বন্ধুদের কাছ থেকে উপহার হিসেবে পাওয়া।

তিনি জানান, ২০২৪ সালের আয়কর রিটার্নেও এসব সম্পদের তথ্য উল্লেখ ছিল। বর্তমান বাজারমূল্যে স্বর্ণালংকারসহ অন্যান্য ধাতুর মূল্য প্রায় ১০ কোটি টাকা হিসেবে হলফনামায় ঘোষণা দিয়েছেন।

নিপুণ রায় বলেন, হলফনামায় তার ফ্ল্যাট, দুটি গাড়ি এবং বিভিন্ন ব্যাংক ঋণের তথ্যও তুলে ধরা হয়েছে। একটি গাড়ি কেনার ক্ষেত্রে নেওয়া ঋণ পরিশোধ করা হয়েছে বলেও জানান তিনি।


তিনি বলেন, বর্তমানে প্রায় ৫০ লাখ টাকার কার লোন এবং ২০ লাখ টাকার ব্যক্তিগত ঋণের তথ্যও গোপন করা হয়নি।

নিজের রাজনৈতিক ও পারিবারিক পটভূমির কথা তুলে ধরে নিপুণ রায় বলেন, তারা সততার রাজনীতি করতে চান এবং যা আছে, তা স্পষ্টভাবে ঘোষণা করেছেন। 

তিনি দাবি করেন, তার বাবা সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর বিরুদ্ধে কখনো দুর্নীতির অভিযোগ ওঠেনি। পাশাপাশি শ্বশুর গয়েশ্বর চন্দ্র রায়ের রাজনৈতিক জীবন নিয়েও আস্থা প্রকাশ করেন তিনি।

সময়ের আলো/আআ
  বিষয়:   ভরি  স্বর্ণ  বিএনপি  নেত্রী  নিপুন রায় 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: