বিসিবিতে সভাপতি তামিম, আইসিসিতে এখনও বুলবুলের নাম

ক্রীড়া ডেস্ক

খেলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান প্রধান সাবেক অধিনায়ক তামিম ইকবাল হলেও, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়েবসাইটে বোর্ড পরিচালক হিসেবে এখনো

2026-04-26T23:23:34+00:00
2026-04-26T23:23:34+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
বিসিবিতে সভাপতি তামিম, আইসিসিতে এখনও বুলবুলের নাম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ১১:২৩ পিএম 
আমিনুল ইসলাম বুলবুল ও তামিম ইকবাল। সংগৃহী ছবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান প্রধান সাবেক অধিনায়ক তামিম ইকবাল হলেও, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়েবসাইটে বোর্ড পরিচালক হিসেবে এখনো সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নাম শোভা পাচ্ছে।

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত পর্ষদ ভেঙে তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। আগামী তিন মাসের মধ্যে ক্রিকেট বোর্ডে নির্বাচনের আয়োজন করবে তামিমের নেতৃত্বাধীন কমিটি। 

সাধারণত কোনো দেশের বোর্ড প্রধান পরিবর্তিত হলে আইসিসিকে অবহিত করার পর তারা ওয়েবসাইট হালনাগাদ করে, যা এখনো সম্পন্ন হয়নি।

শুধু বিসিবিই নয়, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান পরিবর্তন হলেও তথ্য হালনাগাদ করেনি আইসিসি। মিঠুন মানহাস বিসিসিআইয়ের বর্তমান প্রেসিডেন্ট হলেও আইসিসির বোর্ড পরিচালকদের তালিকায় আছেন দেবজিত সাইকিয়া ও রজার বিনি। অথচ বর্তমান চেয়ারম্যান জয় শাহ, প্রধান নির্বাহী সংযোগ গুপ্তা এবং ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজার নাম দেখা গেছে আইসিসির ওয়েবসাইটে।


ভারতের মতো অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ের দুজন করে প্রতিনিধির নাম রয়েছে আইসিসির ওয়েবসাইটে। আইসিসির তালিকায় শ্রীলঙ্কার প্রতিনিধি হিসেবে এখনো শাম্মি সিলভা ও বান্দুলা দিসানায়েকের নাম রয়েছে। তবে দেশটির অভ্যন্তরীণ পরিস্থিতি বেশ জটিল। দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে সম্প্রতি শ্রীলঙ্কা সরকারকে ক্রিকেট নির্বাহী কমিটিকে সরে দাঁড়াতে বলেছে। 

সময়ের আলো/আআ



  বিষয়:   বিসিবি  সভাপতি  তামিম  আইসিসি  বুলবুল 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: