মাদুরোর বিরুদ্ধে সাক্ষ্য দেবেন ভেনেজুয়েলার সাবেক গোয়েন্দাপ্রধান ‘মুরগি’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভেনেজুয়েলার অপহৃত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারেন ভেনেজুয়েলার সাবেক গোয়েন্দা প্রধান জেনারেল হুগো কারভাহাল ব্যারিওস। নিজের দেশে তিনি

2026-04-27T16:43:25+00:00
2026-04-27T16:46:59+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
মাদুরোর বিরুদ্ধে সাক্ষ্য দেবেন ভেনেজুয়েলার সাবেক গোয়েন্দাপ্রধান ‘মুরগি’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৪:৪৩ পিএম  আপডেট: ২৭.০৪.২০২৬ ৪:৪৬ পিএম
ভেনেজুয়েলার সাবেক গোয়েন্দা প্রধান জেনারেল হুগো কারভাহাল ব্যারিওস ও অপহৃত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। সংগৃহীত ছবি
ভেনেজুয়েলার অপহৃত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারেন ভেনেজুয়েলার সাবেক গোয়েন্দা প্রধান জেনারেল হুগো কারভাহাল ব্যারিওস। নিজের দেশে তিনি একটি কোড নামে পরিচিত। ‘এল পোল্লো’ বা ‘মুরগি’ নামে ডাকা হয় তাকে। 

তিনি প্রয়াত শাসক হুগো চাভেজের শাসনামলে দায়িত্ব পালন করেছেন।  তিনি গত বছর মার্কিন ফেডারেল আদালতে মাদক পাচারের অভিযোগ স্বীকার করেন। 

বর্তমানে ব্রুকলিনের কারাগারে মাদক-সন্ত্রাসবাদের মামলার বিচারের অপেক্ষায় আছেন মাদুরো। এই সুযোগ কাজে লাগাতে, গত ডিসেম্বরে, কারভাহাল ট্রাম্পকে একটি চিঠি পাঠান। চিঠিতে তিনি প্রেসিডেন্ট মাদুরোর বিরুদ্ধে সাক্ষ্য দিতে চান বলে জানান। চিঠিটির একটি কপি কারভাহালের আইনজীবীর বরাতে প্রকাশ করে সিএনএন। 


চিঠিতে হুগো কারভাহাল ব্যারিওস ট্রাম্পকে জানান, তিনি তার অতীতের কর্মের জন্য প্রায়শ্চিত্ত করতে চান। মাদুরো যুক্তরাষ্ট্রের নির্বাচনে কারচুপির চেষ্টা করেছেন এবং ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং ত্রেন দে আরাগুয়ার সঙ্গে মিলে যুক্তরাষ্ট্রে মাদক ও গুপ্তচর ঢোকানোর ষড়যন্ত্র করেছেন। 

এসব অভিযোগের সঙ্গে মাদুরোর বিরুদ্ধে আদালতে আনা অভিযোগের ব্যাপক মিল আছে বলে সিএনএন তাদের প্রতিবেদনে দাবি করেছে। 


/ইউএমএইচ





  বিষয়:   মাদুরো  ভেনেজুয়েলা  এল পোল্লো  মুরগি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: