প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৫:৩৩ পিএম
সংসদে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চৌধুরী। ছবি : সময়ের আলোঅবৈধ সিসা লাউঞ্জ, মাদক ও জুয়ার বিরুদ্ধে শিগগিরই বিশেষ অভিযান চালানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চৌধুরী।
সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদে এক নোটিশের জবাবে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক নির্মূলে বিশেষ পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। আগামী ৩০ এপ্রিলের পর সমন্বিতভাবে সারা দেশে অভিযান চালানো হবে। একই সঙ্গে জুয়া, অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে বর্তমান সরকার।
তিনি আরও বলেন, অবৈধ সিসা লাউঞ্জগুলো যাতে নাম-ঠিকানা পরিবর্তন করে পুনরায় কার্যক্রম শুরু করতে না পারে, সে জন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা অব্যাহত রয়েছে। পাশাপাশি অবৈধ সিসা লাউঞ্জ বন্ধে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে কঠোর অবস্থানে রয়েছে।
এফআর