একদিনের মাথায় সাবেক ছাত্রলীগ নেতা লাভলুর জামিন বাতিল

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ঘটনায় করা মামলার আসামি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা লাভলু মোল্লাহ শিশিরকে জামিন আদেশ বাতিল করেছেন

2026-04-27T17:43:45+00:00
2026-04-27T17:43:45+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
খালেদা জিয়ার গাড়িবহরে হামলা
একদিনের মাথায় সাবেক ছাত্রলীগ নেতা লাভলুর জামিন বাতিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৫:৪৩ পিএম 
(ইনসেটে) লাভলু মোল্লাহ শিশির। ছবি : সংগৃহীত
বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ঘটনায় করা মামলার আসামি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা লাভলু মোল্লাহ শিশিরকে জামিন আদেশ বাতিল করেছেন আদালত। সোমবার (২৭ এপ্রিল) ঢাকার একটি আদালত আদেশ দেন। 

এর আগে, গতকাল রোববার এই মামলায় লাভলু মোল্লাহকে জামিন দিয়েছিল ঢাকার একটি আদালত। 

Advertisement
মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২২ এপ্রিল নির্বাচনী প্রচারণার সময় শাহবাগের বাংলামোটর সিগন্যালে তৎকালীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে আসামিরা অস্ত্রসহ তার গাড়িবহরে হামলা চালায়। এ সময় খালেদা জিয়ার গাড়িবহরের ১২ থেকে ১৪টি গাড়ি ভাঙচুর ও চারটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পাশাপাশি নেতাকর্মীদের মারধর করা হয়। এই হামলায় খালেদা জিয়ার নিরাপত্তারক্ষীরা আহত হন।


উল্লেখ্য, ২০২৫ সালের নভেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন থেকে ঢাবির ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লাহ শিশিরকে ধরে পুলিশে দেয়। পরে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় শিশিরকে গ্রেফতার দেখানো হয়। লাভলু ছাত্রজীবনে ঢাবির মাস্টারদা সূর্যসেন হল ছাত্রলীগের সভাপতি ছিলেন। 


এফআর
  বিষয়:   বেগম খালেদা জিয়া  গাড়িবহর  হামলা  মামলা  ছাত্রলীগ নেতা  জামিন  বাতিল 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: