‘বজ্রপাত থেকে বাঁচতে সাইরেন বসানোর পরিকল্পনা করছে সরকার’

সময়ের আলো ডেস্ক

জাতীয়

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, বজ্রপাত থেকে বাঁচতে সচেতনতা বৃদ্ধির জন্য সাইরেন বসানোর পরিকল্পনা করছে সরকার, যাতে

2026-04-27T19:03:01+00:00
2026-04-27T19:03:01+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
‘বজ্রপাত থেকে বাঁচতে সাইরেন বসানোর পরিকল্পনা করছে সরকার’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৭:০৩ পিএম 
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। সংগৃহীত ছবি
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, বজ্রপাত থেকে বাঁচতে সচেতনতা বৃদ্ধির জন্য সাইরেন বসানোর পরিকল্পনা করছে সরকার, যাতে মেঘ জমলে কৃষকরা নিরাপদ আশ্রয় নিতে পারে। 

সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে গৃহীত নোটিশের ওপর আলোচনায় তিনি এ কথা বলেন।

আসাদুল হাবিব দুলু বলেন, বাংলাদেশে ষড়ঋতুর দেশ, যেখানে এমন কোনো মাস নেই, বছর নেই প্রাকৃতিক দুর্যোগ ঘটছে না। এখানে আবহাওয়াজনিত দুর্যোগ ঘটছে এবং মানবসৃষ্ট দুর্যোগ ঘটছে। গত কয়েক বছর ধরে ভয়াবহ আকার ধারণ করছে বজ্রপাত। বিশেষ করে হাওর অঞ্চলে এবং উত্তরাঞ্চলে। প্রায় সময় এই বজ্রপাতে প্রাণহানি ঘটছে। 

এই বজ্রপাতকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করা হয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, হাওর অঞ্চলসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলে বজ্রপাতের তীব্রতা ও ঘনত্ব তুলনামূলক বেশি। আমরা সচেতনতা বৃদ্ধির জন্য ওই অঞ্চলে সাইরেন বসানোর পরিকল্পনা করছি, যাতে মেঘ জমলে কৃষকরা নিরাপদ আশ্রয় নিতে পারে। এ ছাড়া তালগাছ রোপণ এবং বজ্রনিরোধক টাওয়ার বসানোর গবেষণাও চলছে। আমরা বিধিমালা সংশোধন করেছি, যাতে বজ্রপাতে গবাদি পশু মারা গেলেও কৃষকরা আর্থিক সহায়তা পায়।


এর আগে, বজ্রপাত নিয়ে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের তার জনগুরুত্বপূর্ণ প্রশ্নে দুর্যোগমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমার নির্বাচনি আসনে চারটি উপজেলা হাওরবেষ্টিত। কৃষি ও মৎস্য আহরণের নিমিত্তে সারা বছর এই এলাকার কৃষক ও মৎস্যজীবীদের হাওরে কাজ করতে হয়। কিন্তু গ্রীষ্ম ও বর্ষায় হাওড়ে কাজ করতে গিয়ে আকস্মিক বজ্রপাতে অনেকেরই প্রাণহানি ঘটে। অতি সম্প্রতি দেশে ১২ জনের প্রাণহানি ঘটেছে, তার মধ্যে আমার আসনেই চারজন। 

আন্তর্জাতিক গবেষণা সংস্থা নাসার মতে, সুনামগঞ্জ হাওর অঞ্চলে বজ্রপাতের ঘনত্ব অনেক বেশি। এখানে প্রতি বর্গ কিলোমিটারে ২৫টির বেশি বজ্রপাত সংঘটিত হয়। বিগত সরকার বজ্রপাতকে জাতীয় দুর্যোগ ঘোষণা করলেও এ ব্যাপারে কোনো দৃশ্যমান কর্মসূচি নেই। 


/ইউএমএইচ 











  বিষয়:   আসাদুল হাবিব দুলু  বজ্রপাত 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: