সুনামগঞ্জ সদর উপজেলায় বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের আব্দুল কাদিরের ছেলে জমির উদ্দিন ও একই উপজেলার গৌরারং ইউনিয়নের বৈঠাখালি গ্রামের কায়িদ হোসেনের ছেলে জমির হোসেন।
জানা যায়, সদর উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের দেখার হাওরে অন্যান্য কৃষকদের সঙ্গে ধান কাটতে যান জমির উদ্দিন। এ সময় আকস্মিক বজ্রপাতে জমির উদ্দিন আহত হলে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক থাকে মৃত ঘোষণা করেন।
এ ছাড়া একই সময় গৌরারং ইউনিয়নের বৈঠাখালি গ্রামের জমির হোসন বাড়ি থেকে বের হয়ে বৈঠাখালি নদীঘাটে দোকান খুলতে যাওয়ার সময় আকস্মিক বজ্রপাতে আহত হন। অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক ডা. শফিক জানান, দুপুরে বজ্রপাতের ঘটনায় দুই জন মারা গেছেন।
এ দিকে আরও জানা যায়, শান্তিগঞ্জ উপজেলায় হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে আরও ৩ জন আহত হয়েছেন।
সময়ের আলো/জোই