জনগণের শান্তি নষ্ট করবে, এমন কাজ করতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জনগণের শান্তি নষ্ট করবে, এমন কাজ করতে দেয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে যশোর

2026-04-27T19:59:58+00:00
2026-04-27T19:59:58+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
জনগণের শান্তি নষ্ট করবে, এমন কাজ করতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৭:৫৯ পিএম 
শোর জেলা বিএনপির জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : পিএমও
জনগণের শান্তি নষ্ট করবে, এমন কাজ করতে দেয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে যশোর জেলা বিএনপি আয়োজিত ঈদগাঁ ময়দানের জনসভায় এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের জনগণ শান্তিতে ও ভালোভাবে বসবাস করতে চায়। জনগণ বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন দেখতে চায়। যারা স্বাধীনতার সময় জনগণকে বিভ্রান্ত করেছিল, তারা এখনও জনগণকে বিভ্রান্ত করছে। বিভ্রান্তকারীরা বিভ্রান্তি ছড়াবে, আর বিএনপি জনগণের জন্য কাজ করবে।

তিনি বলেন, জান্নাতের টিকিট বিক্রেতারা জনগণের রায় দেখে হতাশ হয়েছে। জনগণ বিশ্বাস করে বিএনপিকে ম্যান্ডেট দিয়েছে। এটা তাদের পছন্দ নয়। তাই তারা বিএনপিকে ফ্যাসিস্ট বলে অপপ্রচার চালাচ্ছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, যতই অপপ্রচার চালানো হোক, জনগণ বিএনপির সাথে আছে। ফলে আন্দোলনের নামে জনগণের শান্তিশৃঙ্খলা নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না। বিএনপি জনগণের দল। জনগণের সব চাহিদাকে অগ্রাধিকার দিয়ে কাজ করবে সরকার।


কর্মসংস্থান সৃষ্টিতে দেশের সব বন্ধ কলকারখানা চালু করার পাশাপাশি বিদেশে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা হবে বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। 

জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত প্রমুখ।

এফআর


  বিষয়:   জনগণ  শান্তি  নষ্ট  প্রধানমন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: