ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে জেলের বড়শিতে ধরা পড়েছে একটি কুমির। সোমবার (২৭ এপ্রিল) সকাল ৭টার দিকে উপজেলার পদ্মা নদীর গোপালপুর এলাকায় জেলেদের মাছ ধরার হাজাইরা বড়শিতে এ কুমিরটি ধরা পড়ে। জেলেরা কুমিরটি উদ্ধার করে উপজেলার সদর ইউনিয়নের কাজি বাড়ির ঘাটে নিয়ে আসেন।
খবর পেয়ে উৎসুক জনতা দেখতে নদীর পাড়ে ভিড় জমিয়েছে। বিভাগের কর্মকর্তারা এসে পৌঁছালে তাদের কাছে হস্তান্তর করা হবে কুমিরটি।
উদ্ধারকারী প্রত্যক্ষদর্শী স্বপন ব্যাপারী, রাজীব ব্যাপারী, রবিউল ব্যাপারী ও বিল্লাল খান জানান, প্রতিদিনের মতন তারা নদীতে বরশি ফেলে মাছ ধরার জন্য যায়। কুমিরটি তাদের বরশির সঙ্গে জড়িয়ে গেলে উদ্ধার করে প্রশাসনের নিকট হস্তান্তর করতে পারে নিয়ে আসেন।
উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা (ওসি) ফজলে করিম বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসে ঊর্ধ্বতন সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানিয়েছি। কুমিরটি উদ্ধারের জন্য খুলনা থেকে একটি উদ্ধারকারী টিম রওনা দিয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ বলেন, কুমিরটির বিষয়ে আমরা বনবিভাগের সঙ্গে কথা বলেছি তারা এটি উদ্ধার করে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবে।
সময়ের আলো/জোই