দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত, নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

দক্ষিণ সুদানে একটি বিমান বিধ্বস্ত হয়ে সব আরোহী নিহত হয়েছেন। দেশটির রাজধানীর কাছে এ দুর্ঘটনা ঘটেছে।সোমবার (২৭ এপ্রিল) বার্তাসংস্থা এপির

2026-04-27T22:19:37+00:00
2026-04-27T23:07:28+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত, নিহত ১৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১০:১৯ পিএম  আপডেট: ২৭.০৪.২০২৬ ১১:০৭ পিএম
দক্ষিণ সুদানে একটি বিমান বিধ্বস্ত। সংগৃহীত ছবি
দক্ষিণ সুদানে একটি বিমান বিধ্বস্ত হয়ে সব আরোহী নিহত হয়েছেন। দেশটির রাজধানীর কাছে এ দুর্ঘটনা ঘটেছে। 

সোমবার (২৭ এপ্রিল) বার্তাসংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ সুদানের রাজধানীর উপকণ্ঠে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। 

দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার একটি সেনা বিমান দুর্ঘটনায় পড়েছে। এতে বিমানের ১৩ জন যাত্রী এবং পাইলটসহ সবাই নিহত হয়েছেন।


প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিকূল আবহাওয়া ও দৃষ্টিসীমা কমে যাওয়ার কারণে বিমানটি দুর্ঘটনার শিকার হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

কর্মকর্তারা জানিয়েছেন, যাত্রীদের মধ্যে দুজন কেনিয়ার নাগরিক ছিলেন। এছাড়া বাকিরা সবাই দক্ষিণ সুদানের নাগরিক। 

বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাস্থলটি রাজধানী জুবা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে। সেখানে তথ্য সংগ্রহ এবং জরুরি সেবা কার্যক্রমে সহায়তার জন্য একটি দল পাঠানো হয়েছে। 

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দুর্ঘটনাস্থলে বিমানটির ধ্বংসাবশেষে আগুন জ্বলতে দেখা গেছে। এতে ভিডিওতে দেখা যায়, এলাকাটি পাহাড়ি এবং কুয়াশাচ্ছন্ন ছিল।


/ইউএমএইচ
  বিষয়:   দক্ষিণ সুদান  বিমান  বিধ্বস্ত 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: