হরমুজ প্রণালী ও পারমাণবিক ইস্যু আলাদা করার চেষ্টা করছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওসের বরাতে জানা গেছে, ইরান যুক্তরাষ্ট্রকে একটি প্রস্তাব দিয়েছে যেখানে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং চলমান উত্তেজনা

2026-04-27T22:23:51+00:00
2026-04-27T22:23:51+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
হরমুজ প্রণালী ও পারমাণবিক ইস্যু আলাদা করার চেষ্টা করছে ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১০:২৩ পিএম   (ভিজিট : ১২)
হরমুজ প্রণালী। সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওসের বরাতে জানা গেছে, ইরান যুক্তরাষ্ট্রকে একটি প্রস্তাব দিয়েছে যেখানে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং চলমান উত্তেজনা কমানোর কথা বলা হয়েছে। তবে প্রস্তাবে বলা হয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পরে কোনো সময়ে করা যেতে পারে।

এই কৌশলকে বিশ্লেষকরা “ডিকাপলিং” বা দুটি ইস্যুকে আলাদা করার চেষ্টা হিসেবে দেখছেন—অর্থাৎ হরমুজ প্রণালীর সমস্যা ও পারমাণবিক আলোচনা একসঙ্গে না রেখে আলাদা করা হচ্ছে। 

গালফ ইন্টারন্যাশনাল ফোরামের নির্বাহী পরিচালক দানিয়া থাফার আল-জাজিরাকে বলেন, এটি মূলত এমন একটি চেষ্টা, যাতে হরমুজ প্রণালী নিয়ে সমাধানকে পারমাণবিক ইস্যুর জটিল আলোচনা থেকে আলাদা রাখা যায়, যেটিকে যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার প্রধান বাধা হিসেবে দেখে। 


তিনি আরও বলেন, মনে হচ্ছে ইরান এখন মূল বিষয় নিয়েই সরাসরি আলোচনা করতে চাইছে না, যেটিকে যুক্তরাষ্ট্র এই সংঘাতের মূল কারণ হিসেবে দেখছে। 

থাফারের মতে, পারমাণবিক ইস্যু ওয়াশিংটনের জন্য একটি ‘রেড লাইন’। আগের আলোচনায় এই বিষয়টিই কেন্দ্রে ছিল, কিন্তু ইরানের নতুন প্রস্তাব পরিস্থিতি বদলে দিয়েছে। তার ধারণা, যুক্তরাষ্ট্র এই শর্তে সহজে রাজি হবে না। 


/ইউএমএইচ




  বিষয়:   ইরান  হরমুজ প্রণালী 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: