রূপালী ব্যাংকের নতুন পরিচালক সাইফুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

রাষ্ট্রায়ত্তরূপালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তা সাইফুল ইসলাম। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম

2026-04-27T22:35:02+00:00
2026-04-27T22:35:02+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
অর্থনীতি
রূপালী ব্যাংকের নতুন পরিচালক সাইফুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১০:৩৫ পিএম   (ভিজিট : ৫৩)
সাইফুল ইসলাম। ছবি : সংগৃহীত
রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তা সাইফুল ইসলাম। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তারের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।

সোমবার (২৭ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর সংশ্লিষ্ট ধারার বিধান অনুযায়ী সাইফুল ইসলামকে রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি নতুন এই দায়িত্বে যোগদানের তারিখ দ্রুত মন্ত্রণালয়কে অবহিত করতে বলা হয়েছে।


এতে আরও বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইনের বিধান অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে।

এফআর


  বিষয়:   রূপালী ব্যাংক  নতুন  পরিচালক 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: