গুলির সময় ‘ট্রাম্পকে ফেলে’ টেবিলের নিচে লুকান স্ত্রী মেলানিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সম্প্রতি ওয়াশিংটনে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে গোলাগুলি হয়েছে। এ সময়ের এক ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্ক শুরু হয়েছে। বলা হচ্ছে,

2026-04-27T22:41:56+00:00
2026-04-27T22:53:16+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
গুলির সময় ‘ট্রাম্পকে ফেলে’ টেবিলের নিচে লুকান স্ত্রী মেলানিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১০:৪১ পিএম  আপডেট: ২৭.০৪.২০২৬ ১০:৫৩ পিএম
হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে গোলাগুলির চিত্র। সংগৃহীত ছবি
সম্প্রতি ওয়াশিংটনে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে গোলাগুলি হয়েছে। এ সময়ের এক ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্ক শুরু হয়েছে। বলা হচ্ছে, ওই ঘটনার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ‘নিজের নিরাপত্তাকে অগ্রাধিকার’ দিয়েছেন মেলানিয়া ট্রাম্প। 

সংবাদমাধ্যম ডেইলি এক্সপ্রেস ইউএস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গুলির ঘটনার পর নিজের তাৎক্ষণিক প্রতিক্রিয়ার অনলাইনে প্রশংসার পাশাপাশি উপহাসও কুড়িয়েছেন ফার্স্ট লেডি মেলানিয়া। 

ফুটেজে দেখা গেছে, তিনি ট্রাম্পের কাছে যাওয়ার আগে দ্রুত নিজেকে রক্ষা করার জন্য পদক্ষেপ নিয়েছিলেন। 

গত ২৫ এপ্রিল, স্থানীয় সময় আনুমানিক রাত ৮টা ২৬ মিনিটের দিকে ওয়াশিংটন হিলটনে অনুষ্ঠিত হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে গুলির শব্দ শোনা যায়। ট্রাম্প ও মেলানিয়া দু’জনকেই দ্রুত অনুষ্ঠানস্থল থেকে বের করে আনা হয়। তাদের সঙ্গে জেডি ভ্যান্সকেও সিক্রেট সার্ভিস এজেন্টরা মঞ্চ থেকে নামিয়ে আনেন। 
 
ঘটনার পর, বিশৃঙ্খল পরিস্থিতির ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছেয়ে যায় এবং দর্শকরা মন্তব্য করেন, প্রেসিডেন্টের আগে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে ‘এক মুহূর্তও দেরি করেননি’ মেলানিয়া। ব্যাপকভাবে প্রচারিত একটি ভিডিও ক্লিপে দেখা যায়, মেলানিয়া ও ডোনাল্ড ট্রাম্প মঞ্চে ক্যারোলিন লেভিট এবং জেডি ভ্যান্সের পাশে বসে মেন্টালিস্ট পার্লম্যানের একটি পারফরম্যান্স উপভোগ করছেন।  

 
ডেইলি এক্সপ্রেস-এর প্রতিবেদন অনুসারে, গুলির শব্দ শোনার সঙ্গে সঙ্গেই মেলানিয়া টেবিলের নিচে চলে যান। সিক্রেট সার্ভিস এজেন্টরা তার ৭৯ বছর বয়সি স্বামীর কাছে পৌঁছানোর আগেই তিনি এই কাজ করেন। বাকি অতিথিরাও একই পথ অনুসরণ করেন এবং এরপর ফার্স্ট কাপল ও জেডি ভ্যান্সকে দ্রুত মঞ্চ থেকে নামিয়ে নেওয়া হয়।
 
এ ঘটনার ভিডিও প্রকাশ্যে আসার পরপরই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা দ্রুতই তাদের মতামত জানাতে শুরু করেন এবং ৫৬ বছর বয়সি মেলানিয়া ঠিক কতটা ‘দ্রুত’ আত্মরক্ষার জন্য বসে পড়েছিলেন, সেদিকে দৃষ্টি আকর্ষণ করেন।

এর মধ্যে হাসির ইমোজি দিয়ে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, সিক্রেট সার্ভিস কাছে আসার আগেই মেলানিয়া মাথা নিচু করে ফেলেন। তিনি নিজেকে বাঁচিয়েছেন। অন্য একজন মন্তব্য করেছেন, দেখুন মেলানিয়া কত দ্রুত টেবিলের নিচে লুকিয়ে গেছে। সে তাকে (ট্রাম্প) সেখানেই (মঞ্চে) ফেলে রেখে চলে যায়। 
 
এদিকে, তৃতীয় একজন ফেসবুক ব্যবহারকারী একটি হাসতে হাসতে কান্নার ইমোজির সাথে লিখেছেন, আপনি কি দেখেছেন মেলানিয়া কত দ্রুত, তড়িঘড়ি করে টেবিলের নিচে ঢুকে গেল?!! আর চতুর্থ একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, মেলানিয়া সত্যিই খুব দ্রুত মুভ করেছেন। 
  
একইসঙ্গে, পঞ্চম একজন ঠাট্টা করে বলেছেন, মেলানিয়া বিদায় জানিয়ে সরে পড়েছে।


/ইউএমএইচ


  বিষয়:   মেলানিয়া  ট্রাম্প 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: