আসন্ন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোসিয়েশন) নির্বাচনকে সামনে রেখে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরাম তাদের পূর্ণাঙ্গ প্যানেল চূড়ান্ত করেছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৬-২৭ সেশনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য নীল প্যানেলের নেতৃত্ব ও প্রার্থীদের নাম চূড়ান্তভাবে নির্ধারণ করা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) রাতে অনুষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে বিএনপি সংশ্লিষ্ট শীর্ষস্থানীয় নেতা এবং সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবীরা উপস্থিত ছিলেন। আলোচনার পর সর্বসম্মতভাবে প্যানেল ঘোষণা করা হয়।
চূড়ান্ত ঘোষিত প্যানেল অনুযায়ী- সভাপতি পদে মনোনয়ন পেয়েছেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এবং সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন মোহাম্মদ আলী।
আরও পড়ুন
দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় শক্ত অবস্থান গড়তে অভিজ্ঞ ও পরিচিত আইনজীবীদেরই অগ্রাধিকার দেওয়া হয়েছে এই প্যানেলে।
সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচন আইনজীবী অঙ্গনের অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী নির্বাচন হিসেবে বিবেচিত হয়ে থাকে। এখানে রাজনৈতিক মতাদর্শ ভিত্তিক প্যানেলগুলো নিয়মিত প্রতিদ্বন্দ্বিতা করে আসছে।
এএডি/