এক পাঙাশ বিক্রি ৭১ হাজার টাকায়

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা-যমুনা নদীর মোহনায় জেলের জালে ধরা পড়েছে বিশাল এক পাঙাশ মাছ, যার ওজন প্রায় ২৫ কেজি। স্থানীয় আড়তে

2026-04-28T11:45:47+00:00
2026-04-28T11:45:47+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
এক পাঙাশ বিক্রি ৭১ হাজার টাকায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১১:৪৫ এএম 
২৫ কেজির পাঙাশ বিক্রি ৭১ হাজার টাকায়। ছবি : সংগৃহীত
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা-যমুনা নদীর মোহনায় জেলের জালে ধরা পড়েছে বিশাল এক পাঙাশ মাছ, যার ওজন প্রায় ২৫ কেজি। স্থানীয় আড়তে নিলামের পর মাছটি শেষ পর্যন্ত বিক্রি হয়েছে ৭১ হাজার ২৫০ টাকায়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোরের দিকে দৌলতদিয়া-পাটুরিয়া ঘাট এলাকার কাছাকাছি পদ্মা-যমুনার সংযোগস্থলে জাল ফেলেন জেলে এরশাদ ও তার দল। ভোর আনুমানিক ৫টার দিকে জাল টানতেই ভারী টানের অনুভব করেন তারা। পরে জাল তুলতেই দেখা যায় বিশাল আকৃতির একটি পাঙাশ মাছ ধরা পড়েছে।

মাছটি পরে নেওয়া হয় দৌলতদিয়া বাজারের রেজাউল মণ্ডলের মাছের আড়তে। সেখানে ওজন মাপার পর দেখা যায়, মাছটির ওজন ২৫ কেজি। এরপর উন্মুক্ত নিলামে প্রতি কেজি ২ হাজার ৮০০ টাকা দরে মাছটির দাম ওঠে।
আরও পড়ুন

নিলামে মাছটি কিনে নেন দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার ব্যবসায়ী মো. চান্দু মোল্লা। পরে তিনি কুষ্টিয়ার পোড়াদহ এলাকার এক শিল্পপতির কাছে মাছটি পুনরায় বিক্রি করেন। চূড়ান্ত দামে মাছটি বিক্রি হয় প্রতি কেজি ২ হাজার ৮৫০ টাকায়, মোট মূল্য দাঁড়ায় ৭১ হাজার ২৫০ টাকা।

মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা জানান, পদ্মার বড় পাঙাশ মাছের বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। তাই সুযোগ পেয়ে তিনি নিলাম থেকে মাছটি কিনে নেন এবং পরে সামান্য লাভে বিক্রি করেন। তার ভাষায়, ‘পদ্মার বড় মাছ সবসময়ই বিশেষ চাহিদাসম্পন্ন। ভালো দাম পাওয়ায় দ্রুত বিক্রি করা সম্ভব হয়েছে।’

এ ধরনের বড় আকারের মাছ ধরা পড়ায় স্থানীয় জেলেদের মধ্যে যেমন আনন্দের সৃষ্টি হয়েছে, তেমনি আড়ত ও ব্যবসায়ী মহলেও তৈরি হয়েছে আলোচনার ঝড়। পদ্মা নদীর মাছকে ঘিরে এমন দামি লেনদেন এলাকায় নতুন করে আগ্রহ তৈরি করেছে।

এএডি/


  বিষয়:   পাঙাশ  বিক্রি  টাকা  রাজবাড়ী  গোয়ালন্দ  পদ্মা  যমুনা  নদী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: