বাড্ডায় মাদকাসক্ত বাবার হাতে খুন ৩ বছরের শিশুপুত্র

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর বাড্ডায় মাদকাসক্ত বাবার হাতে হাবিবুল্লাহ (৩) শিশু ছেলেকে শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় অভিযুক্ত বাবাকে শাহিনকে আটক করেছে

2026-04-28T13:01:48+00:00
2026-04-28T13:01:48+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
বাড্ডায় মাদকাসক্ত বাবার হাতে খুন ৩ বছরের শিশুপুত্র
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১:০১ পিএম 
প্রতীকী ছবি
রাজধানীর বাড্ডায় মাদকাসক্ত বাবার হাতে হাবিবুল্লাহ (৩) শিশু ছেলেকে শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় অভিযুক্ত বাবাকে শাহিনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে বাড্ডা বড় বেড়াইদ পশ্চিম ঋষিপাড়া জুলহাস মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত হাবিবের মরদেহ ময়নাতদন্তের জন্য মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

Advertisement
বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জামাল হোসেন জানান, ওই বাড়িটিতে রিকশাচালক শাহিন, তার স্ত্রী গৃহপরিচারিকা শিল্পী খাতুন ও তাদের দুই ছেলে সন্তানকে নিয়ে থাকেন। 
আরও পড়ুন

সোমবার রাত সাড়ে ৯টার দিকে বড় ছেলেটি বাসায় ছিল না। আর নিজের জন্য ঔষধ কিনতে বাসার বাইরে গিয়েছিলেন শিশুটির মা শিল্পী। কিছুক্ষণ পর তিনি বাসায় ফিরে রুমের দরজা ভিতর থেকে বন্ধ দেখতে পান। তখন ডাকাডাকি করে তার স্বামীকে দরজা খুলতে বলেন। তবে তিনি কিছুতেই দরজা খুলছিলেন না।

এরপর বাড়িওয়ালাসহ আশপাশের মানুষ জড় হলে তখন শাহিন দরজা খুলেন। তখন তিনি নিজেই বলেন, ঘরের ভিতর তার ছেলেকে তিনি মেরে ফেলেছেন। তখন সবাই রুমের ভিতর ঢুকে বিছানার উপর শিশুটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে শাহিনকে আটকে রাখেন।

এসআই আরও জানান, জরুরী সেবা ট্রিপোল নাইনের মাধ্যমে থানায় খবর পেয়ে রাত ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদে উদ্ধার করা হয়। আর অভিযুক্ত  আটক শাহিনকে থানায় নিয়ে আসা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ছেলেকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেছেন।

এছাড়া পরিবার ও প্রতিবেশীদের কাছ থেকে জানা গেছে, শাহিন মাদকাসক্ত ছিলেন। মাদকের টাকার জন্য স্ত্রীকে চাপ দিতেন। না দিতে চাইলে মারধরও করতেন।

এসব নিয়েই সংসারে অশান্তি চলছিল। তবে ছেলেকে কেনো হত্যা করেছে সে বিষয়ে কিছু জানা যায়নি। তাদের গ্রামের বাড়ি গাইবান্ধার সাঘাটা উপজেলার হাসিয়াকান্দি গ্রামে। বাড্ডা বড় বেড়াইদ পশ্চিম ঋষিপাড়া জুলহাস মিয়ার বাড়িতে ভাড়া থাকেন।

এএডি/
  বিষয়:   বাড্ডা  মাদকাসক্ত  বাবা  খুন  বছর  শিশু  পুত্র 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: