গুলশানে বিদেশি নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর গুলশান বারিধারা ইউনাইটেড হাসপাতাল থেকে ভারতীয় নাগরিক (কাশ্মীরি) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীর নাম শামিম সলিম

2026-04-28T13:50:55+00:00
2026-04-28T13:50:55+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
গুলশানে বিদেশি নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১:৫০ পিএম 
গুলশান থানা। ছবি : সংগৃহীত
রাজধানীর গুলশান বারিধারা ইউনাইটেড হাসপাতাল থেকে ভারতীয় নাগরিক (কাশ্মীরি) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীর নাম শামিম সলিম কাসিম (৬৭)।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা ১১টার দিকে গুলশান বারিধারা ইউনাইটেড হাসপাতাল থেকে ওই ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার করে। 

Advertisement
গুলশান থানার উপ পরিদর্শক (এসআই) আলিম জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে ইউনাইটেড হাসপাতাল থেকে ওই নারীর মরদেহটি উদ্ধার করি। প্রাথমিকভাবে মরদেহে অস্বাভাবিক কিছু চিহ্ন পরিলক্ষিত হয় নাই। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। 
আরও পড়ুন

তিনি আরো জানান, সকালে বারিধারার বাসায় গুরুতর অসুস্থ হয়ে পরেন তিনি। তখন তার ছেলে সুহাইল সলিম কাশিম তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত শামিম সলিম কাসিম ভারতীয় নাগরিক। বাবার নাম আমিন বাচুয়ালি। বর্তমান গুলশান বারিধারা পার্ক রোডের বরাক পার্ক ভ্যালিতে থাকতেন।

এএডি/
  বিষয়:   গুলশান  বিদেশি  নারী  হত্যা  অভিযোগ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: