সেনাবাহিনী কবে ব্যারাকে ফিরবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় বর্তমানে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছে সেনাবাহিনী- তবে এই উপস্থিতি স্থায়ী নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

2026-04-28T15:45:18+00:00
2026-04-28T15:45:18+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
সেনাবাহিনী কবে ব্যারাকে ফিরবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৩:৪৫ পিএম 
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় বর্তমানে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছে সেনাবাহিনী- তবে এই উপস্থিতি স্থায়ী নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি ইঙ্গিত দিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক থাকলে পর্যায়ক্রমে সেনা সদস্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া হবে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

মন্ত্রী বলেন, দেশের প্রচলিত আইন অনুযায়ী এবং সরকারের প্রয়োজন অনুসারে সেনাবাহিনী মাঠে মোতায়েন রয়েছে। তবে এটি একটি সাময়িক ব্যবস্থা, যা ধাপে ধাপে তুলে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

দেশে জঙ্গি তৎপরতা নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে দেশে সক্রিয় জঙ্গিবাদ নেই। অতীতে এই বিষয়টি রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন

গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা বাড়ানোর বিষয়ে পুলিশ সদর দপ্তরের কোনো চিঠির বিষয়ে তিনি অবগত নন বলে জানান। তবে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ আয়োজনের সময় এমন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়ে থাকে বলেও উল্লেখ করেন।

অনুষ্ঠানে কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক গত এক বছরে বাহিনীর বিভিন্ন সাফল্য তুলে ধরেন। তিনি জানান, নদীপথে চোরাচালান দমনসহ নানা ঝুঁকিপূর্ণ অভিযানে দায়িত্ব পালন করতে গিয়ে ১৬ জন সদস্য প্রাণ দিয়েছেন। একইসঙ্গে তিনি বাহিনীতে জনবল সংকটের কথাও উল্লেখ করেন।

অনুষ্ঠানে বাহিনীর সদস্যদের অবদানের স্বীকৃতিস্বরূপ মোট ১৪ জনকে বিভিন্ন পদকে ভূষিত করা হয়। এর মধ্যে ছিল বাংলাদেশ কোস্টগার্ড পদক, কোস্টগার্ড (সেবা) পদক এবং প্রেসিডেন্ট কোস্টগার্ড পদক।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কোস্টগার্ডকে আরও শক্তিশালী করতে সরকার জনবল বৃদ্ধি ও আধুনিকায়নে কাজ করছে। ভবিষ্যতে এই বাহিনীকে আরও সক্ষম করে তোলার পরিকল্পনাও রয়েছে।

এএডি/

  বিষয়:   সেনাবাহিনী  সদস্য  ব্যারাক  স্বরাষ্ট্রমন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: