সাতকানিয়ায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের সাতকানিয়ায় যুবক শাহাদাত হোসেনকে (৩০) পিটিয়ে হত্যার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) তাদের আদালতে পাঠানো হয়েছে।

2026-04-28T16:41:01+00:00
2026-04-28T16:41:01+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
সাতকানিয়ায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ২
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৪:৪১ পিএম 
মো. সাইফুল ইসলাম ও মো. ইসমাইল। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের সাতকানিয়ায় যুবক শাহাদাত হোসেনকে (৩০) পিটিয়ে হত্যার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) তাদের আদালতে পাঠানো হয়েছে। পুলিশের দাবি, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

নিহত শাহাদাত উপজেলার ঢেমশা ইউনিয়নের উত্তর ঢেমশা এলাকার বাসিন্দা।

এ ঘটনায় নিহতের মা ছায়েরা খাতুন বাদী হয়ে সাতকানিয়া থানায় হত্যা মামলা করেন। 

মামলার পর পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মো. সাইফুল ইসলাম (৩১) এবং তদন্তে সংশ্লিষ্ট সন্দেহভাজন মো. ইসমাইলকেও (২৭) গ্রেফতার করে।


সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে একাধিক টিম কাজ করছে। ইতোমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

রবিবার রাত ১১টার দিকে দক্ষিণ ঢেমশা এলাকায় নিজের দোকানের সামনে বসেছিলেন তিনি। এ সময় পূর্বপরিকল্পিতভাবে একদল হামলাকারী দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়।

হামলাকারীরা লোহার রড, হকিস্টিক, লাঠি ও হাতুড়ি দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে। এতে শাহাদাত গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে প্রথমে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে এবং পরে চট্টগ্রাম নগরের ন্যাশনাল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়।

সময়ের আলো/জোই


  বিষয়:   সাতকানিয়া  চট্টগ্রাম  যুবক  পিটিয়ে হত্যা  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: