হজের আগে ওমরাহ পালনের শেষ তারিখ জানাল সৌদি

সময়ের আলো ডেস্ক

ইসলাম

হজের প্রস্তুতি শুরু হওয়ার আগে প্রবাসীসহ সৌদি আরবে অবস্থানরত মুসল্লিদের জন্য ওমরাহ পালনের সময়সীমা নির্ধারণ করেছে সৌদি কর্তৃপক্ষ। দেশটির নাগরিক,

2026-04-28T16:49:56+00:00
2026-04-28T16:49:56+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
ইসলাম
হজের আগে ওমরাহ পালনের শেষ তারিখ জানাল সৌদি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৪:৪৯ পিএম 
হজের চিত্র। সংগৃহীত ছবি
হজের প্রস্তুতি শুরু হওয়ার আগে প্রবাসীসহ সৌদি আরবে অবস্থানরত মুসল্লিদের জন্য ওমরাহ পালনের সময়সীমা নির্ধারণ করেছে সৌদি কর্তৃপক্ষ। দেশটির নাগরিক, প্রবাসী এবং পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)ভুক্ত দেশের নাগরিকরা আগামী ১৫ জিলকদ, অর্থাৎ ৩ মে পর্যন্ত ওমরাহ পালন করতে পারবেন। এ সময়ের মধ্যে ওমরাহ আদায়ের জন্য আলাদা কোনো হজ পারমিটের প্রয়োজন হবে না।

সৌদি গেজেটের তথ্যানুযায়ী, নির্ধারিত এই সময় পর্যন্ত মক্কায় প্রবেশের ক্ষেত্রে কিছু শিথিলতা থাকবে। এর আগে হজ ও ওমরাহ মন্ত্রণালয় বিদেশি ওমরাহ যাত্রীদের জন্য ১ জিলকদ (১৯ এপ্রিল) এর মধ্যে সৌদি আরব ত্যাগের নির্দেশনা দিয়েছিল, যাতে হজ মৌসুমের প্রস্তুতি সহজ হয় এবং অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ করা যায়।

হজ মৌসুম শুরুর আগে স্থানীয় ও প্রবাসীদের জন্য এটিই ওমরাহ পালনের শেষ সুযোগ। ফলে মক্কার মসজিদুল হারামে বর্তমানে ব্যাপক ভিড় দেখা যাচ্ছে। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে বিভিন্ন অঞ্চল থেকে বিপুল সংখ্যক মানুষ সেখানে আসছেন, যার কারণে আশপাশের হোটেলগুলোতেও চাপ বেড়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ৩ মে’র পর থেকে হজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। এরপর বৈধ অনুমতি ছাড়া মক্কায় প্রবেশ বা অবস্থান করা আইনত শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। তাই নির্ধারিত সময়ের মধ্যেই ওমরাহ সম্পন্ন করে মক্কা ত্যাগ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।


/ইউএমএইচ


  বিষয়:   সৌদি  হজ  ওমরাহ 


Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: