দেশে আইনের সুশাসন নিশ্চিত করতে হবে : পর্যটন মন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি

জাতীয়

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, দেশে আইনের সুশাসন নিশ্চিত করতে হবে এবং অসহায় ও সুবিধাবঞ্চিত

2026-04-28T17:59:06+00:00
2026-04-28T17:59:06+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
দেশে আইনের সুশাসন নিশ্চিত করতে হবে : পর্যটন মন্ত্রী
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৫:৫৯ পিএম 
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। ছবি : সংগৃহীত
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, দেশে আইনের সুশাসন নিশ্চিত করতে হবে এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ ক্ষেত্রে আইনজীবী ও বিচারকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মঙ্গলবার(২৮ এপ্রিল) সকালে মানিকগঞ্জ জেলা জজ কোর্ট প্রাঙ্গণে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আফরোজা খানম রিতা বলেন, বিভেদ ও দ্বন্দ্বে জড়িয়ে থেকে কোনো লাভ নেই। সকলকে ঐক্যবদ্ধ হয়ে মানিকগঞ্জকে একটি উন্নত জেলায় পরিণত করতে হবে। অনেকে আমাকে ভোট দিয়েছেন, আবার অনেকেই দেননি—তবে আমি সকলের প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই। 


আইনজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন, অনেক অসহায় মানুষ অভিযোগ করেন যে তারা যথাযথ আইনি সহায়তা পান না। এ ধরনের অভিযোগ দূর করতে আইনজীবীদের আরও মানবিক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, এমন একটি পরিবেশ তৈরি করতে হবে, যাতে অসহায় মানুষ বলতে পারে আইনজীবী ও বিচারকরাই এখন তাদের ভরসার জায়গা।

সভায় সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ এসকে এম তোফায়েল হাসান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আল আসাদ মোহাম্মদ মাহমুদুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সামছ জগলুল হোসেন, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, লিগ্যাল এইড অফিসার দুরাখসা জাহান প্রিয়াংকা এবং পাবলিক প্রসিকিউটর নূরতাজ আলম বাহারসহ অন্যান্যরা।

/কেএইচও


  বিষয়:   আইন  পর্যটন মন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: