হার দিয়ে টি-টুয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক

খেলা

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের পর টি-টুয়েন্টি সিরিজও হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তিন ম্যাচের সিরিজের প্রথম

2026-04-28T18:09:33+00:00
2026-04-28T18:09:33+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
হার দিয়ে টি-টুয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৬:০৯ পিএম 
সংগৃহীত ছবি
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের পর টি-টুয়েন্টি সিরিজও হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচেও হারের বৃত্ত থেকে বের হতে পারল না টাইগ্রেসরা। মঙ্গলবার (২৮ এপ্রিল) সিলেটে প্রথম ম্যাচে সফরকারীদের কাছে ২৫ রানে হেরেছে বাংলাদেশ। 

সিলেটে শ্রীলঙ্কার দেওয়া ১৬২ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা দারুণ করেছিল বাংলাদেশ। ৩ ওভার ৩ বলেই ৩৯ রান করে ফেলেছিলেন জুয়াইরা ফেরদৌস ও দিলারা আক্তার। তবে এরপরই শুরু হয় বিপর্যয়। ৪৪ রানের মধ্যে এই দুই ওপেনারের পাশাপাশি বিদায় নেন শারমিন আক্তার সুপ্তা ও অধিনায়ক জ্যোতিও। 

১৪ বলে ২৩ রান করে আউট হন দিলারা। জুয়াইরার ব্যাট থেকে আসে ১৬ (১২ বলে) রান। তবে তিন ও চারে নামা শারমিন আর জ্যোতি যথাক্রমে ১ ও ০ রানে আউট হন। তৃতীয় উইকেটে বিপদ কাটিয়ে ওঠার চেষ্টা করেন সোবহানা মোস্তারি ও স্বর্ণা আক্তার। তবে তাদের ধীরগতির ব্যাটিং জয়ের পথে বাধা হয়ে দাঁড়ায়।  ২৬ বলে ১৬ রান করে আউট হন সোবহানা। 


শেষদিকে চালিয়ে খেলা স্বর্ণা ৪৫ বলে ৬০ রান করে রান আউট হন। তবে রাবেয়া খান (৭ বলে ৬) ও সুলতানা খাতুনরা (১০ বলে ৫) বলের সমান রানও করতে পারেননি। 

এর আগে ইমেশা দুলানি ও হারশিতা সামারাবিক্রামার ফিফটিতে ১৬১ রানের লড়াকু পুঁজি পায় লঙ্কানরা। দুলানি ৪০ বলে ৫৫ ও হারশিতা ৩৫ বলে ৬১ রান করেন। বাংলাদেশের হয়ে দুইটি উইকেট নেন সুলতানা। 

সময়ের আলো/আআ


  বিষয়:   হার  টি-টুয়েন্টি  সিরিজ  বাংলাদেশ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: