জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

আদালত প্রতিবেদক

আইন-আদালত

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করেছে ঢাকা জেলা লিগ্যাল এইড কমিটি ও জেলা লিগ্যাল এইড অফিস

2026-04-28T20:09:50+00:00
2026-04-28T20:09:50+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
আইন-আদালত
ঢাকার অধস্তন আদালত
জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
আদালত প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৮:০৯ পিএম 
বর্ণিল কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন। ছবি : সময়ের আলো
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করেছে ঢাকা জেলা লিগ্যাল এইড কমিটি ও জেলা লিগ্যাল এইড অফিস ঢাকা। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল পৌনে নয়টায় ঢাকার জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলামের নেতৃত্বে আদালত সংলগ্ন সড়কে র‌্যালির মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। 

র‌্যালিতে জেলা, মহানগর দায়রা জজ আদালত, চিফ জুডিশিয়াল ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত বিচারক ও এর অধস্তন কর্মচারী, জেলা প্রশাসন, জেলা ও মহানগর পুলিশ প্রশাসন, জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, আইনজীবী, লিগ্যাল এইড প্যানেল আইনজীবী, ক্লায়েন্ট, আইন আদালত নিয়ে কাজ করে এমন এনজিওসমূহ এবং কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশন-এর সদস্যরা অংশগ্রহণ করেন। ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, ব্যান্ড পার্টিসহ বর্ণাঢ্য র‌্যালিটি উৎসবমুখর পরিবেশে আদালত সংলগ্ন কয়েকটি রাস্তা প্রদক্ষিণ করে। 

র‌্যালি শেষে লিগ্যাল এইড ক্যাম্প উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম। দিবসটি উপলক্ষে তিনি আদালত চত্বরে লিগ্যাল এইড কমিটি কর্তৃক আয়োজিত লিগ্যাল এইড মেলা উদ্বোধন করে জেলা লিগ্যাল এইড অফিস, কেন্দ্রীয় কারাগার কেরাণীগঞ্জ, পুলিশ প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও ব্র্যাক এনজিও-এর স্থাপিত স্টল পরিদর্শন করেন। এছাড়া লিগ্যাল এইড ক্যাম্পে দিনব্যাপী আইনগত সহায়তা, আইন-আদালত সম্পর্কিত তথ্যসেবা, আইন বিষয়ক বই প্রদর্শনী ও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। 

পরবর্তীতে জগন্নাথ সোহেল স্মৃতি মিলনায়তনে দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় আমন্ত্রিত অতিথিরা বক্তব্য দেন।

ঢাকা জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি ও ঢাকার জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম বলেন, ‘সরকারি খরচে বিরোধ শেষ সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে। 

তিনি আরও বলেন, অর্থের অভাবে যেন কোনো মানুষ ন্যায়বিচার পেতে বঞ্চিত না হয় সেজন্য সরকারিভাবে বিনা মূল্যে লিগ্যাল এইডের মতো পরিসেবা চালু রয়েছে। তাই এই সেবাকে আরও প্রান্তিকভাবে প্রচারের জন্য সাংবাদিকসহ সবার প্রতি আহ্বান জানান। 

তিনি আরও বলেন, এ বছর বিশেষ কৃতিত্বের জন্য দেশের শ্রেষ্ঠ লিগ্যাল এইড অফিসার নির্বাচিত হয়েছেন আমাদের ঢাকা জেলা চিফ লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সিভিল জজ মো. সায়েম খান। এ জন্য আমরা আনন্দিত। এরপর তিনি জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ সফলভাবে পালনের জন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। 

আরও বক্তব্য রাখেন, নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক, পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশনের উপ-কমিশনার, মহানগর পিপি, জেলা পিপি, জেলা জিপি, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক। 

জেডও/

  বিষয়:   জাতীয় আইনগত সহায়তা দিবস  র‌্যালি  ঢাকা জেলা লিগ্যাল এইড কমিটি  জেলা লিগ্যাল এইড অফিস ঢাকা 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: