সিঙ্গাপুরকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা

ক্রীড়া ডেস্ক

খেলা

প্রথমবারের মতো এশিয়ান গেমসের মেয়েদের হকি ইভেন্টের বাছাইপর্ব খেলতে গেছে বাংলাদেশ নারী হকি দল। আইরিন রিয়ার হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে হারিয়ে ইভেন্টের

2026-04-28T23:11:27+00:00
2026-04-28T23:17:00+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
সিঙ্গাপুরকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১১:১১ পিএম  আপডেট: ২৮.০৪.২০২৬ ১১:১৭ পিএম
সিঙ্গাপুর হারিয়ে ফাইনালে বাংলাদেশ। ছবি : সংগৃহীত
প্রথমবারের মতো এশিয়ান গেমসের মেয়েদের হকি ইভেন্টের বাছাইপর্ব খেলতে গেছে বাংলাদেশ নারী হকি দল। আইরিন রিয়ার হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে হারিয়ে ইভেন্টের বাছাইয়ের ফাইনালে পৌঁছে গেল বাংলাদেশ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ইন্দোনেশিয়ার জাকার্তায় প্রথম সেমিফাইনালে সিঙ্গাপুরকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে লাল-সবুজ জার্সিধারীরা। এর আগে চারবার এশিয়ান গেমস খেলেছে সিঙ্গাপুর। তাদের বিপক্ষে চতুর্থ ও শেষ কোয়ার্টারে দুই গোল তুলে দারুণ এ জয় পেয়েছে বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকেই ভালো খেলে বাংলাদেশ। অষ্টম মিনিটে রিয়ার হিটে এগিয়ে যায় বাংলাদেশ। যদিও প্রথম কোয়ার্টারের দ্বাদশ মিনিটেই সমতা ফেরান সিঙ্গাপুরের চিয়া চেরিল।


দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারে গোলের দেখা পায়নি কোনো দলই। চতুর্থ কোয়ার্টারে গোলের জন্য তাই দুই দলই মরিয়া হয়ে ওঠে। নির্ধারিত সময়ে চার মিনিট বাকি থাকতে কাঙ্ক্ষিত মুহূর্তের দেখা পায় বাংলাদেশ। সার্কেলের ভেতরে ঢুকে জোরাল হিটে লক্ষ্যভেদ করেন রিয়া। 

এরপর ৫৮তম মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন এই তারকা। বাকি সময় আর গোল করতে পারেনি সিঙ্গাপুর। আর উচ্ছ্বাসে মেতে ওঠে বাংলাদেশের মেয়েরা।

সময়ের আলো/আআ


  বিষয়:   সিঙ্গাপুর  হকি  বাংলাদেশ  ফাইনাল 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: