৯ গোলের থ্রিলারে বায়ার্নকে হারাল পিএসজি

সময়ের আলো ডেস্ক

খেলা

ইউরোপের সেরা ক্লাব প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল মানেই উত্তেজনা- তবে প্যারিসে যা হলো, তা যেন প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। এক

2026-04-29T09:54:11+00:00
2026-04-29T09:54:11+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
চ্যাম্পিয়নস লিগ
৯ গোলের থ্রিলারে বায়ার্নকে হারাল পিএসজি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৯:৫৪ এএম 
বায়ার্নকে হারাল পিএসজি। ছবি : গোল ডটকম
ইউরোপের সেরা ক্লাব প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল মানেই উত্তেজনা- তবে প্যারিসে যা হলো, তা যেন প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। এক ম্যাচেই ৯ গোল, পাল্টাপাল্টি আক্রমণ আর নাটকীয় মোড়- সব মিলিয়ে ফুটবল ভক্তদের জন্য ছিল পূর্ণাঙ্গ বিনোদন।

নিজেদের মাঠ পার্ক দে প্রিন্সেসে প্রথম লেগে ৫-৪ ব্যবধানে জয় পেয়েছে প্যারিস সেন্ট জার্মেই, তবে শেষ পর্যন্ত লড়াইটা পুরোপুরি খোলা রেখেছে বায়ার্ন মিউনিখ।

ম্যাচের শুরুটা ছিল জার্মান জায়ান্টদের দখলে। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন হ্যারি কেইন, যিনি এই মৌসুমে নিজের গোলসংখ্যা আরও সমৃদ্ধ করেন। কিন্তু সেই লিড বেশিক্ষণ টেকেনি। দ্রুত ম্যাচে ফেরে পিএসজি- গোল করে সমতা ফেরান খিচা কাভারেৎস্কেলিয়া, এরপর এগিয়ে দেন জোয়াও নেভেস।

প্রথমার্ধেই আবারও নাটকীয়তা- সমতা ফেরান মাইকেল ওলিসে, তবে বিরতির ঠিক আগে পেনাল্টি থেকে গোল করে পিএসজিকে এগিয়ে দেন উসমান দেম্বেলে।
আরও পড়ুন

দ্বিতীয়ার্ধে ম্যাচটা যেন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে নেয় স্বাগতিকরা। কাভারেৎস্কেলিয়ার দ্বিতীয় গোল এবং দেম্বেলের আরেকটি দৃষ্টিনন্দন ফিনিশে স্কোরলাইন হয়ে যায় ৫-২, তখন মনে হচ্ছিল ম্যাচ প্রায় শেষ।

কিন্তু এখানেই শেষ নয়। দুর্দান্ত প্রত্যাবর্তনের ইঙ্গিত দেয় বায়ার্ন। গোল করে ব্যবধান কমান দায়োত উপামেকানো, এরপর শেষদিকে আরেকটি গোল করে ম্যাচে উত্তেজনা ফেরান লুইস দিয়াজ।

শেষ মুহূর্তে সমতা ফেরানোর সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি বায়ার্ন। ফলে এক গোলের ব্যবধানেই জয় তুলে নেয় পিএসজি, তবে ফলাফল এমন যে দ্বিতীয় লেগে যেকোনো কিছুই সম্ভব।

এখন সব হিসাব মেলাবে মিউনিখে, আলিয়াঞ্জ অ্যারেনাতে অনুষ্ঠিত হতে যাওয়া ফিরতি লেগে। এক গোলের লিড নিয়ে নামলেও নিশ্চিন্ত থাকার সুযোগ নেই পিএসজির, আর ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর বিশ্বাস নিয়েই নামবে বায়ার্ন।

এএডি/


  বিষয়:   চ্যাম্পিয়নস লিগ  গোল  থ্রিলার  বায়ার্ন  পিএসজি 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: