কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩, আহত ১১

‎কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

‎কুড়িগ্রামের নাগেশ্বরীর ব্যাপারীর হাটের বাঁশের তল এলাকার সড়কে মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত আনুমানিক ১১ ঘটিকায় মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে

2026-04-29T11:33:37+00:00
2026-04-29T11:33:37+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩, আহত ১১
‎কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১১:৩৩ এএম 
কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩। ছবি : সময়ের আলো
‎কুড়িগ্রামের নাগেশ্বরীর ব্যাপারীর হাটের বাঁশের তল এলাকার সড়কে মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত আনুমানিক ১১ ঘটিকায় মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১ শিশুসহ ৩ জন নিহত হয়েছেন।

নিহতরা হলেন, শিলখুড়ি ইউনিয়নের আসাদমোড় এলাকার জাহিদুল ইসলামের ছেলে নুরনবী, শামীমের মেয়ে সাদিয়া ও মাইক্রোবাস চালক লিমন। জানা যায়, নিহত নুরনবী ও সাদিয়া সম্পর্কে চাচা ভাতিজি তারা দুজনই চিকিৎসাসেবা নিতে রংপুরে গিয়েছিলেন।

রংপুর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হোন। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে আরও ১১ জন নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও রংপুর সদর হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছেন।

আরও পড়ুন
‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,নাগেশ্বরী উপজেলার ব্যাপারী হাট এলাকায় ভুরুঙ্গামারী গামী একটি ট্রাকের সঙ্গে কুড়িগ্রাম থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয় এবং মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়।

‎দুর্ঘটনার পরপরই পুলিশ, ফায়ারসার্ভিস ও স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন এবং আহতদের রংপুর, নাগেশ্বরী ও কুড়িগ্রাম সদর হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে পাঠান। আহতদের ১১ জনের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

‎স্থানীয়দের দাবি, ওই সড়কে যানবাহনের বেপরোয়া গতি ও অসতর্কতার কারণেই এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে বারবার।

‎নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ হীল জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ চলছে।

এএডি/


  বিষয়:   কুড়িগ্রাম  ট্রাক  মাইক্রোবাস  সংঘর্ষ  নিহত  আহত  শিশু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: