আরও এক হজযাত্রীর মৃত্যু

সময়ের আলো ডেস্ক

জাতীয়

চলতি বছরে সৌদি আরবে গিয়ে আরও একজন হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে সাতজনে। এখন পর্যন্ত

2026-04-29T12:37:40+00:00
2026-04-29T12:39:26+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
আরও এক হজযাত্রীর মৃত্যু
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১২:৩৭ পিএম  আপডেট: ২৯.০৪.২০২৬ ১২:৩৯ পিএম
সংগৃহীত ছবি
চলতি বছরে সৌদি আরবে গিয়ে আরও একজন হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে সাতজনে। এখন পর্যন্ত ৯৫টি ফ্লাইটে মোট ৩৮ হাজার ২০৭ জন বাংলাদেশি হজযাত্রী মক্কায় পৌঁছেছেন।

বুধবার (২৯ এপ্রিল) রাত ৩টার ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রকাশিত দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

প্রাপ্ত তথ্যে জানা যায়, এখন পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৬৯৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৪ হাজার ৫০৮ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পরিবহন ব্যবস্থায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৪২টি, সৌদি এয়ারলাইন্সের ৩৫টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৮টি ফ্লাইট রয়েছে।


সর্বশেষ মারা যাওয়া হজযাত্রীর নাম মো. শামসুল আলম (৬৩)। তার বাড়ি রংপুরের কোতোয়ালি এলাকায়। মঙ্গলবার মদিনায় তিনি স্বাভাবিকভাবে মারা যান। তিনি সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ছিলেন। এটাই সরকারি ব্যবস্থাপনার কোনো হজযাত্রীর প্রথম মৃত্যু।

এ পর্যন্ত মারা যাওয়া সাতজনই পুরুষ। তাদের মধ্যে পাঁচজন মক্কায় এবং দুজন মদিনায় মারা গেছেন।

এর আগে, ২৭ এপ্রিল জামালপুরের মাদারগঞ্জের মো. আব্দুল হাই (৬১) মদিনায় এবং একই দিন মক্কায় শেরপুরের শ্রীবরদীর মো. আবদুল্লাহ আল মামুন (৫৮) মারা যান। এছাড়া ২৬ এপ্রিল দিনাজপুরের বিরামপুরের মো. খলিলুর রহমান (৬৪), ২৫ এপ্রিল ময়মনসিংহের পাগলার মো. সেরাজুল হক (৬৬), ২২ এপ্রিল টাঙ্গাইল সদরের মো. আবুল কাশেম (৭০) এবং ২১ এপ্রিল জয়পুরহাটের মো. নইম উদ্দীন মন্ডল (৭৫) মৃত্যুবরণ করেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করা হয়। আগামী ৩১ মে পর্যন্ত সৌদি আরবে হজযাত্রী পরিবহন চলবে।

হজ শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং তা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।

সময়ের আলো/জোই


  বিষয়:   হজযাত্রী  মৃত্যু  সৌদি আরব  মক্কা  মদিনা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: