নোয়াখালী অদিতা হত্যা, শিক্ষক রনির ফাঁসির আদেশ

নোয়াখালী প্রতিনিধি

সারাদেশ

নোয়াখালীর বহুল আলোচিত স্কুলছাত্রী তাসনিয়া হোসেন অদিতা (১৪) হত্যা মামলায় সাবেক শিক্ষক আব্দুর রহিম রনিকে (৩৩) দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের

2026-04-29T15:54:59+00:00
2026-04-29T15:54:59+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
নোয়াখালী অদিতা হত্যা, শিক্ষক রনির ফাঁসির আদেশ
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৩:৫৪ পিএম 
আব্দুর রহিম রনি। সময়ের আলোর ফাইল ছবি
নোয়াখালীর বহুল আলোচিত স্কুলছাত্রী তাসনিয়া হোসেন অদিতা (১৪) হত্যা মামলায় সাবেক শিক্ষক আব্দুর রহিম রনিকে (৩৩) দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ খোরশেদুল আলম শিকদার জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন। রনি নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের খলিল মিয়ার ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২২ সালের ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর এলাকার নিজ বাসা ‘জাহান মঞ্জিল’ থেকে অদিতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তাকে গলা কেটে এবং হাত-পায়ের রগ কেটে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। অদিতা নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিল।


অদিতা এক সময় রনির কাছে প্রাইভেট পড়ত। পড়া বন্ধ করে দেওয়ায় রনি তার ওপর ক্ষুব্ধ ছিল। ঘটনার দিন অদিতার মা বাসায় না থাকার সুযোগে রনি বাসায় ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এতে ব্যর্থ হয়ে ঘটনা ধামাচাপা দিতে অদিতাকে নৃশংসভাবে হত্যা করে সে। গ্রেফতারের পর রনির শরীরে ধস্তাধস্তির আঁচড় এবং পোশাকে রক্তের চিহ্ন পাওয়া যায়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরা ও অন্যান্য আলামত উদ্ধার করে পুলিশ। রনি আদালতে ১৬৪ ধারায় নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দেয়।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. সেলিম শাহী রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, এই রায় সমাজে অপরাধীদের জন্য একটি কঠোর বার্তা। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোল্লা হাবিবুর রসুল মামুনও রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

তবে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জসিম উদ্দিন জানান, তারা এই রায়ে সন্তুষ্ট নন এবং উচ্চ আদালতে আপিল করবেন।

অদিতার এই নির্মম হত্যাকাণ্ডের পর নোয়াখালীসহ সারাদেশে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছিল। ঘাতক শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দীর্ঘদিন ধরে মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে আসছিল শিক্ষার্থী ও সাধারণ মানুষ। আজকের এই রায়ের মাধ্যমে সেই দীর্ঘ প্রতীক্ষিত ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলো বলে মনে করছেন স্থানীয়রা।

সময়ের আলো/জোই


  বিষয়:   নোয়াখালী  অদিতা হত্যা  শিক্ষক  রনি  ফাঁসির আদেশ  লক্ষ্মীনারায়ণপুর গ্রাম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: