কুড়িগ্রামে কালবৈশাখীর তাণ্ডব, ব্যাপক ক্ষয়ক্ষতি

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে গাছপালা, ঘরবাড়ি ও বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত কয়েকদিন ধরে কুড়িগ্রামের আকাশ মেঘাচ্ছন্ন ও থেমে

2026-04-29T18:29:10+00:00
2026-04-29T19:01:07+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
কুড়িগ্রামে কালবৈশাখীর তাণ্ডব, ব্যাপক ক্ষয়ক্ষতি
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৬:২৯ পিএম  আপডেট: ২৯.০৪.২০২৬ ৭:০১ পিএম
কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে গাছপালা, ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ছবি : সময়ের আলো
কুড়িগ্রামে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে গাছপালা, ঘরবাড়ি ও বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত কয়েকদিন ধরে কুড়িগ্রামের আকাশ মেঘাচ্ছন্ন ও থেমে থেমে বৃষ্টি পড়ছে। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত আনুমানিক ১টার দিকে প্রচণ্ড বাতাস ও ঝড় বয়ে যায়। ঝড়ের কবলে পড়ে জেলার ৯টি উপজেলার প্রায় প্রত্যেকটি গ্রামে। বড় বড় গাছ ও চরাঞ্চলের অনেক ঘর বাড়িসহ বিভিন্ন স্থাপনা ভেঙে পড়ে।

কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠাল বাড়ি ইউনিয়নের শিবরাম রাঙ্গাতিপাড়া গ্রামের খোকন আলী বলেন, ‘গত রাতের ঝড় তুফানে গাছ ভাঙ্গি টিনের চালের উপর পরে, মুই গরিব মানুষ কি দিয়ে টিন কিনে চাল ঠিক করিম।’ 

অন্যদিকে, হলোখানা ইউনিয়নের চর সারোডোব এলাকার ইসমাইল হোসেন বলেন, ‘রাইতে হঠাৎ ঝড় তুফানে মোর বাড়ির ৩টি ঘরের টিনের চাল ভেঙ্গে যায়। বর্তমানে টাকা পয়সা হাতে নাই, কি দিয়ে ঘর ভালো করমো, বউ বাচ্চা নিয়ে কেমন করি থাকমো।’


কুড়িগ্রাম জেলার রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, বর্তমান মৌসুমে কালবৈশাখী ঝড়সহ মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। 

তিনি আরও জানান, আগামী ২৪ ঘণ্টার পর চলমান পরিস্থিতি উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। 

এ ব্যাপারে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বেনজীর রহমান জানান, বেশি দুর্যোগপূর্ণ উপজেলা চিলমারী, রৌমারী রাজিবপুরে আগাম বরাদ্দ দেওয়া আছে। অন্য ছয়টি উপজেলার ঝুঁকিপূর্ণ তালিকা শেষে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে সরকারি সহায়তা দেওয়া হবে।

/কেএইচও


  বিষয়:   কুড়িগ্রাম  কালবৈশাখী  তান্ডব  ক্ষয়ক্ষতি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: