বিকল্প উৎস খুঁজে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হবে : রুয়েটের উপাচার্য

রাজশাহী ব্যুরো

শিক্ষা

নবায়নযোগ্য জ্বালানি নিয়ে গবেষণা এবং তা ব্যবহারের গুরুত্ব তুলে ধরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এস

2026-04-29T18:59:39+00:00
2026-04-29T19:00:21+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিক্ষা
বিকল্প উৎস খুঁজে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হবে : রুয়েটের উপাচার্য
রাজশাহী ব্যুরো
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৬:৫৯ পিএম 
বক্তব্য দিচ্ছেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। ছবি : সময়ের আলো
নবায়নযোগ্য জ্বালানি নিয়ে গবেষণা এবং তা ব্যবহারের গুরুত্ব তুলে ধরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেছেন, আমরা যদি প্রযুক্তিগত উন্নয়নের দিকে ধাবিত হতে চাই, তাহলে আমাদকে বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে গবেষণা করতে হবে। গবেষণার মাধ্যমে এর বিকল্প উৎসদেক খুঁজে বের করতে হবে এবং জাতীয় উন্নয়নের জন্য তা ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ ও জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বুধবার (২৯ এপ্রিল) ‘পিএসআরইএফ ইন্ডাস্ট্রিয়াল এনার্জি চ্যালেঞ্জ ডিজাইনিং এ গ্রিন ট্রাঞ্জিশন’ শীর্ষক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন।

এ সময় তিনি বলেন, এনার্জি (বিদ্যুৎ ও জ্বালানি) আমাদের প্রধান চালিকা শক্তি। একটি দেশের বাস্তব উন্নয়ন চিহ্নিত করার জন্য বেশ কিছু সূচক থাকে। তার মধ্যে পার ক্যাপিটাল কনজামশন অফ ইলেকট্রিসিটি (মাথাপিছু বিদ্যুতের ব্যবহার) অন্যতম। যে-সব দেশ প্রযুক্তি সহ শিক্ষা ও গবেষণায় উন্নত, সেসব দেশের পার ক্যাপিটাল কনজামশন অফ ইলেকট্রিসিটি তুলনামূলক বেশি।


রুয়েটের সেমিনার রুমে যৌথভাবে দিনব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করেন সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি), ইনস্টিটিউট অব এনার্জি অ্যান্ড ইনভারোনমেন্টাল স্টাডিজ (আইইইএস) ও রুয়েট। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইইএস’এর পরিচালক ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. নুরুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান ও সিপিডির রিসার্চ অ্যাসোসিয়েট মো. মেহেদি হাসান শামিম সহ রুয়েটের শিক্ষক, শিক্ষার্থী এবং আয়োজকদের প্রতিনিধিবৃন্দ।

প্রতিযোগিতায় বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ৮ টি টিম নবায়নযোগ্য জ্বালানির (গ্রিন এনার্জি) ব্যবহারসংক্রান্ত তাদের উদ্ভাবনী প্রজেক্ট উপস্থাপন করেন। প্রতিযোগিতায় এভার ফ্রেশ টিম চ্যাম্পিয়নের পুরস্কার অর্জন করেন। এছাড়া অপচয়-জিরো ফাস্ট রানারআপ এবং গ্রিনারি গ্রিড সেকেন্ডে রানার আপের পুরস্কার অর্জন করে।

সময়ের আলো/জোই


  বিষয়:   জ্বালানি  নিরাপত্তা  রুয়েট  উপাচার্য  নবায়নযোগ্য জ্বালানি  রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: