সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের ২ ফ্ল্যাটে রিসিভার প্রবেশের অনুমতি

আদালত প্রতিবেদক

আইন-আদালত

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর গুলশানের দুটি তালাবন্ধ ফ্ল্যাটে রিসিভারের প্রবেশ ও ফ্ল্যাটে রক্ষিত মালামাল ইনভেন্টরি করার জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট

2026-04-29T21:24:43+00:00
2026-04-29T21:25:23+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আইন-আদালত
সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের ২ ফ্ল্যাটে রিসিভার প্রবেশের অনুমতি
আদালত প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৯:২৪ পিএম  আপডেট: ২৯.০৪.২০২৬ ৯:২৫ পিএম
সাইফুজ্জামান চৌধুরী। সংগৃহীত ছবি
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর গুলশানের দুটি তালাবন্ধ ফ্ল্যাটে রিসিভারের প্রবেশ ও ফ্ল্যাটে রক্ষিত মালামাল ইনভেন্টরি করার জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৯ এপ্রিল) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 


দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে, আদালতের গত ১২ জানুয়ারির আদেশ অনুযায়ী সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর গুলশানের দুটি ফ্ল্যাট সঠিক নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের জন্য দুদকের পরিচালককে (সম্পদ ব্যবস্থাপনা ইউনিট) রিসিভার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তবে ফ্ল্যাট দুটি তালাবদ্ধ থাকায় রিসিভারের কার্যক্রম শুরু করা বা সেগুলো ভাড়া দেওয়ার উপযোগী করা সম্ভব হয়নি। 

আবেদনে আরও উল্লেখ করা হয়েছে, এই পরিস্থিতিতে ফ্ল্যাট দুটি দখলে নেওয়া, রিসিভারের প্রবেশ নিশ্চিত করা এবং ভেতরে থাকা মালামালের ইনভেন্টরি (তালিকা) তৈরির জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ প্রয়োজন। 


/ইউএমএইচ


  বিষয়:   সাবেক মন্ত্রী সাইফুজ্জামান 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: