আরও কমলো স্বর্ণ-রুপার দাম

সময়ের আলো ডেস্ক

অর্থনীতি

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমার ধারা অব্যাহত রয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দিনের শুরুতেই মূল্যবান এই ধাতুর দাম টানা তিন বারের মতো

2026-04-29T22:11:21+00:00
2026-04-29T22:11:21+00:00
 
  বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,
১১ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
অর্থনীতি
আরও কমলো স্বর্ণ-রুপার দাম
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১০:১১ পিএম 
সোনার গহনা। সংগৃহীত ছবি
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমার ধারা অব্যাহত রয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দিনের শুরুতেই মূল্যবান এই ধাতুর দাম টানা তিন বারের মতো কমে এক মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।  

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ফলে বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতির আশঙ্কা এবং মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার সংক্রান্ত সিদ্ধান্তের অপেক্ষায় বিনিয়োগকারীরা সতর্ক অবস্থান নেয়ায় এই দরপতন দেখা দিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 

আন্তর্জাতিক বাজারে আজ স্পট গোল্ডের দাম ১.১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫৪৩.৫৭ ডলারে নেমেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারে স্বর্ণের দাম ১.১ শতাংশ কমে ৪ হাজার ৫৫৫.৭০ ডলারে কেনাবেচা হচ্ছে।


কিটকো মেটালসের সিনিয়র অ্যানালিস্ট জিম ওয়াইকফ বাজার বিশ্লেষণ করে বলেন, ফেডারেল ওপেন মার্কেট কমিটির (এফওএমসি) সভার আগে বিনিয়োগকারীরা নিজেদের পজিশন পরিবর্তন করছেন। যুক্তরাষ্ট্রের ট্রেজারি ইল্ড বৃদ্ধি এবং তেলের চড়া দাম মুদ্রাস্ফীতির উদ্বেগ বাড়িয়ে দিয়েছে, যা স্বর্ণের বাজারের জন্য নেতিবাচক খবর।

বুধবার মার্কিন সময় দুপুর ২টায় ফেডারেল রিজার্ভ তাদের পরবর্তী মুদ্রানীতি ঘোষণা করবে। যদিও ধারণা করা হচ্ছে, সুদের হার অপরিবর্তিত থাকবে, তবে ফেড প্রধান হিসেবে জেরোম পাওয়েলের এটিই শেষ সংবাদ সম্মেলন হতে পারে। পাওয়েল ভবিষ্যতে সুদের হার কমানো বা বাড়ানো নিয়ে কী ইঙ্গিত দেন, তার ওপরই নির্ভর করছে স্বর্ণের পরবর্তী দাম।

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে বিশ্বজুড়ে স্বর্ণের চাহিদা ২ শতাংশ বেড়েছে। অলংকারের চাহিদা ২৩ শতাংশ কমলেও বিনিয়োগ হিসেবে স্বর্ণের বার ও কয়েন কেনার ধুম পড়েছে। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোও গত বছরের তুলনায় ৩ শতাংশ বেশি স্বর্ণ মজুত করেছে।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও আজ নিম্নমুখী দেখা গেছে। রুপার দাম ১.৬ শতাংশ কমে প্রতি আউন্স ৭১.৯৫ ডলারে নেমেছে। প্ল্যাটিনাম ২.১ শতাংশ কমে ১ হাজার ৯০০.১১ ডলারে লেনদেন হচ্ছে। প্যালাডিয়াম ১.৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪৩৬.৮৬ ডলারে।

দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।


/ইউএমএইচ


  বিষয়:   স্বর্ণ-রুপা  দাম 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: