বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থার প্রধান নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-সহ চার সংস্থায় অতিরিক্ত সচিব পদমর্যাদার নতুন প্রধান নিয়োগ দেওয়া হয়েছে।বুধবার (২৯ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় এ

2026-04-30T11:07:09+00:00
2026-04-30T11:07:09+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থার প্রধান নিয়োগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১১:০৭ এএম 
চার সংস্থায় অতিরিক্ত সচিব পদমর্যাদার নতুন প্রধান নিয়োগ দেওয়া হয়েছে। ছবি : সংগৃহীত
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-সহ চার সংস্থায় অতিরিক্ত সচিব পদমর্যাদার নতুন প্রধান নিয়োগ দেওয়া হয়েছে। 

বুধবার (২৯ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।

এতে, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ হাবীবুর রহমানকে (জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে বদলির আদেশাধীন) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোসা. ফেরদৌসী বেগমকে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।


ঢাকা নভোথিয়েটারের মহাপরিচালক মো. শাওগাতুল আলমকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডেটের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে। 

স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের মহাপরিচালক (ডিজি) নিয়োগ দেওয়া হয়েছে।

/কেএইচও


  বিষয়:   বিআরটিএ  ডিএমটিসিএল  সংস্থা  প্রধান নিয়োগ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: