দুই দিন লোডশেডিংমুক্ত ছিল দেশ : বিদ্যুৎ বিভাগ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিদ্যুৎ ঘাটতি না থাকায় মঙ্গলবার এবং বুধবার টানা দুই দিন দেশের কোথাও লোডশেডিং হয়নি বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।বৃহস্পতিবার (৩০ এপ্রিল)

2026-04-30T13:15:28+00:00
2026-04-30T13:15:28+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
দুই দিন লোডশেডিংমুক্ত ছিল দেশ : বিদ্যুৎ বিভাগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১:১৫ পিএম 
টানা দুই দিন দেশের কোথাও লোডশেডিং হয়নি। ছবি : সংগৃহীত
বিদ্যুৎ ঘাটতি না থাকায় মঙ্গলবার এবং বুধবার টানা দুই দিন দেশের কোথাও লোডশেডিং হয়নি বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক বার্তায় বিদ্যুৎ বিভাগ এ তথ্য জানিয়েছে।

এর আগে, ২৭ এপ্রিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছিলেন, ‘আগামী সপ্তাহ থেকে দেশে বিদ্যুতের অবস্থা ভালো হবে এবং লোডশেডিং কমে আসবে।’ 


অন্যদিকে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে প্রয়োজনীয় জ্বালানি আমদানি করে বিদ্যুৎ উৎপাদনে সরবরাহ করা যাচ্ছে না বলে জানিয়েছিলেন, বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব উম্মে রেহানা।

যে কারণে চাহিদামতো বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না। ফলে গ্রাম ও শহরের মধ্যে লোডশেডিংয়ের ক্ষেত্রে সমন্বয় করার উদ্যোগ নেওয়া হয়েছে।

/কেএইচও 


  বিষয়:   লোডশেডিংমুক্ত দেশ  বিদ্যুৎ বিভাগ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: